ক্রাইমজেলা

হঠাৎ করে বাড়িতে ঢুকে লাগাতার গুলিবর্ষণ। মৃত নদীয়ার হোটেল ব্যবসায়ী

গতকাল রাতে হঠাৎ নদীয়ার এক ব্যবসায়ীর বাড়িতে ঢোকে ৩ জন দুষ্কৃতি। তারপর লাগাতার ৩ রাউন্ড গুলি চালায় তারা।গতকাল রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার তাহেরপুরে ঘটনায় মৃত ব্যবসায়ীর নাম রাজা ভৌমিক বয়স ৪৯। তাহেরপুরের বারাসত পঞ্চায়েত এলাকায় বাড়ি তার। গুলিবিদ্ধ অবস্থায় তাকে কাছের বাদকুল্লা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

রোজকার মতো কালও বাড়িতেই ছিলেন তিনি।হটাৎ করে দরজায় কলিং বেল বেজে ওঠায় দরজা খোলেন রাজার স্ত্রী। তারপরই ঘরে হুড়মুরিয়ে ঢুকে আছে তিনজন দুষ্কৃতি। তারপরে লাগাতার তিন রাউন্ড গুলি ফায়ার করে তারা। আহত অবস্থায় রাজা ভৌমিককে কাছের প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই তার মৃত্যু হয়। ময়নতদন্তের মৃত দেহ পাঠানো হয়েছে রানাঘাট মহকুমা হাসপাতালে।তবে খুনের কারণ এখনও জানতে পারেনি পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.