চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) শেষ ষোলোর ড্র ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সুইজারল্যান্ডে। ওই ড্রয়ে ম্যাঞ্চেস্টার সিটি, পিএসজি অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষতা পেয়েছে। আর একদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ, বার্সেলোনার প্রতিপক্ষতা বেশ কঠিন হতে পারে ও অন্যদিকে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষতাও খুব একটা কঠিন হবে না আশা করা যেতে পারে।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ তে আর্সেনালের বিরুদ্ধে এফসি পোর্তো। বার্সেলোনার বিরুদ্ধে ইতালির ক্লাব এস এস সি- নাপোলি (SSC Napoli)
ইন্টার মিলানের সঙ্গে চ্যালেঞ্জ নেবে অ্যাটলেটিকো মাদ্রিদ,। অন্যদিকে জার্মানির ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষতা নেবে নেদারল্যান্ডসের পিএসভি। প্যারিস সেন্ট জার্মেই বিরুদ্ধে মাঠে নামবে রিয়াল সোসিয়েদাদ।
বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষতা করবে এস এস লাজিও। আর একদিকে আগের বছরের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি তাদের প্রতিপক্ষতায় থাকবে ডেনমার্কের ক্লাব কোপেনহেগেন। রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে খেলবে লাইপজিগের।
১৩ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বের প্রথম লেগ শুরু হবে। দ্বিতীয় লেগ হবে ৫ মার্চ থেকে। ফাইনাল হবে ১ জুন।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ ড্র-
আর্সেনাল- পোর্তো
বার্সেলোনা – নাপোলি
রিয়াল সোসিয়েদাদ – পিএসজি
অ্যাটলেটিকো মাদ্রিদ – ইন্টার মিলান
বরুসিয়া ডর্টমুন্ড – পিএসভি
বায়ার্ন মিউনিখ – লাজিও
ম্যাঞ্চেস্টার সিটি – এফসি কোপেনহেগেন
রিয়াল মাদ্রিদ – লাইপজিগ







