রাজ্য

আন্তর্জাতিক নারীদিবসে এবার বিশেষ কর্মসূচি গ্রহণ মুখ্যমন্ত্রীর

মহিলাদের জন্য একাধিক প্রকল্প এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আন্তর্জাতিক মহিলা দিবসেও রাজ্যের মহিলাদের কাছাকাছি পৌঁছনোর দরুন বিশেষ কর্মসূচি নিল রাজ্যসরকার। লক্ষ্য মহিলাদের ভোট পাওয়া।

তাই আজ অর্থাৎ বুধবার রাজ্যের দশ হাজার মহিলার বাড়ি যাবেন তৃণমূল কংগ্রেসের মহিলা সদস্যরা৷ রাজ্যের ৩৬ সাংগঠনিক জেলাকে টার্গেট বেঁধে দেওয়া হয়েছে তাঁদের। অন্তত ৩০০ করে বাড়িতে আজ যাওয়া আবশ্যক। এই মুখ্যমন্ত্রীর আমলে মহিলারা কতটা সুরক্ষিত সেই বার্তাই আজ দিতে চায় তৃণমূল কংগ্রেস। এছাড়াও, হোলির দিন বলে আবির এবং শুভেচ্ছাবার্তা দেওয়া হবে। শুভেচ্ছা বার্তায় লেখা থাকবে, ‘হোক আনন্দ অনন্ত দিদির কবচে সুরক্ষিত মেয়েদের জীবন বসন্ত।’

তাছাড়াও, আজ ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে মহিলা দিবস উপলক্ষে ছোট একটি অনুষ্ঠানেরও আয়োজন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। অন্যান্যবার আন্তর্জাতিক মহিলা দিবসে বৃহৎ অনুষ্ঠান করাতে সামিল হয় তৃণমূল কংগ্রেস। এবার হোলি ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকার জন্য সেটা আর করা হচ্ছে না বলেই খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.