রাজনীতি

প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই শপথগ্রহণ মানিক সাহার

বিজেপি নেতা মানিক সাহার আজ অর্থাৎ বুধবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ বাক্যপাঠ। উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং বহু কেন্দ্রীয় নেতা এবং তাঁর মন্ত্রী পরিষদরাও। সকাল ১০টা ৪৫ নাগাদ আগরতলায় অনুষ্ঠানস্থলে পৌঁছন নরেন্দ্র মোদী।

উল্লেখ্য, গত সোমবার মানিক সাহা রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্যের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ত্রিপুরায় সরকার গঠনের বিষয়ে তাঁর সঙ্গে বৈঠকেও বসেন। আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে শপথগ্রহণ অনুষ্ঠান। এর আগে মেঘালয় ও নাগাল্যান্ডের শপথগ্রহণ অনুষ্ঠানেও হাজির ছিলেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, ১৯৮৮ সালে, কংগ্রেস-টিইউজেএস সীমান্ত বামফ্রন্টদের পরাজিত করে সরকার গঠন করে, কিন্তু ১৯৯৩ সালে বামেদের কাছে পরাজিত হয়। বৃহস্পতিবার ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ত্রিপুরায় সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপি ৬০-সদস্যের হাউসে ৩২ টি আসন দখল করেছে। তাঁদের সমর্থিত দল আইপিএফটি সসর্বশুদ্ধ একটি আসন পেয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.