এখন ইডির হানা আর ইডির ওপর হামলা এই ঘিরে তুলকালাম চলছে গোটা রাজ্য জুড়ে। উত্তর ২৪ পরগনার বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়ি ও শ্বশুরবাড়িতে হানা দিলেন তদন্তাকারী আধিকারিকরা। সকাল সকাল তৃণমূল নেতার শ্বশুর বিনয়কুমার ঘোষের বনগাঁর শিমূলতলার বাড়িতে পৌঁছে যায় ইডি। কেন্দ্রীয় বাহিনী দিয়ে গোটা বাড়ি ঘিরে চলে তল্লাশি।
শুধু তাই নয় শঙ্কর আঢ্যর ভাইয়ের আইসক্রিম কারখানা সহ তাঁর দুই কর্মচারীর বাড়িতেও পৌছে যায় ইডি-র আধিকারিকরা।
এছাড়াও উত্তর ২৪ পরগনার সন্দেশখালি বনগাঁর পাশপাশি কলকাতাতেও তল্লাশি অভিযানে নেবেছেন ইডি।
রেশন দুর্নীতি মামলায় সকাল সকাল ব্যবসায়ীর বাড়ি সিঁথিতে পৌঁছে যান ইডির আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে রেখেছে ব্যবসায়ী গোপাল বণিকের বাড়ি। অন্যদিকে, যাদবপুরের বিজয়গড়েও হানা দিল ইডির একটা টিম। এছা
ড়াও চাটার্ড অ্যাকাউন্ট কল্যাণ সিংহ রায়ের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। ইএম বাইপাসের ধারে মেট্রোপলিটনে শঙ্কর আঢ্যর এক সহযোগী বাবলু দাসের ফ্ল্যাটেও পৌঁছে যান ইডি আধিকারিকরা।
উল্লেখ্য শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১২ টা পর্যন্ত দীর্ঘ ১৭ ঘণ্টার ম্যারাথন তল্লাশির পর শংকর আঢ্যকে গ্রেফতার করে ইডি।
শনিবার অর্থাৎ আজ তাঁকে আদালতে হাজির করানো হবে। শঙ্করকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করতে পারে ইডি। যদিও গ্রেফতারের পর শঙ্কর জানান, কেন্দ্রীয় সংস্থার সমস্ত তদন্তে সহযোগিতা করার কথা ।






