থমথমে সন্দেশখালি। পুলিশে পুলিশে ছয়লাপ। বাজার, হাট, রাস্তা, তৃণমূলের দলীয় কার্যালয়, পঞ্চায়েত অফিস সহ গুরুত্বপূর্ণ জনবহুল রাস্তার মোড় সব জায়গা মুড়ে ফেলা হয়েছে কঠোর পুলিশি নিরাপত্তায়। কিন্তু হদিস নেই শেখ শাহজাহানের। প্রশ্ন উঠেছে তিনি কি সন্দেশখালি তে আছেন, না, নদী পথে বাংলাদেশ পালিয়ে গেছেন গ্রেফতার এড়াতে। যদিও রাত পোহালেই বাংলাদেশের জাতীয় নির্বাচন। বিভিন্ন মহলের ধারণা ডামাডোলের বাজারে সেখানেই আস্তানা নিতে পারে শেখ শাহজাহান। কারণ এর আগেও তিনজন বিজেপি কর্মী খুনের ঘটনায় তাকে যখন সিবিআই খুঁজছিল তখন সে নদীপথে পালিয়ে গিয়ে বাংলাদেশে গা ঢাকা দিয়েছিল। সুতরাং সেই ঘটনার পুনবৃত্তি যে হবে না সেটাও কেউ বলতে পারেন না। অন্যদিকে সন্দেশখালীর বিষয় নিয়ে কালীঘাট বা নবান্নের এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। স্থানীয় তৃণমূল নেতারা যে যার মত করে দলের হয়ে বক্তব্য রাখছেন সন্দেশখালি নিয়ে। যদিও হয়তো পরবর্তীকালে মুখ্যমন্ত্রী সেই বক্তব্যের দায় এড়াতে পারেন। রাজনীতির সবদিক খোলা রেখেই তৃণমূল কংগ্রেস এগোচ্ছে সন্তর্পনে। দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে খুশি থাকলেও সরাসরি বাহবা দিতে পারছে না, যা কেউ করে দেখাতে পারেনি তা করে দেখিয়েছে শেখ শাহজাহান। কারণ তাহলেই উস্কানির প্রশ্ন উঠবে শাসকদলের ও সরকারের বিরুদ্ধে। এমনিতেই ইডির উপরে ও সংবাদমাধ্যমের উপরে শাহজাহান অনুগামীরা হামলা করে ব্যাকফুটে রয়েছে তৃণমূল কংগ্রেস দল। সামনেই লোকসভা নির্বাচন এবং তাকে কেন্দ্র করে আরো ইডি এবং সিবিআই কর্মকাণ্ড বৃদ্ধি পাবে বলে ধারণা তৃণমূল সহ সমস্ত রাজনৈতিক দলের। পাল্টা হিসেবে সন্দেশখালি থানায় শনিবার সকালেই ইডি এবং সিআইএসএফ জওয়ানদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন শেখ শাহজাহানের পরিবার। তাদের অভিযোগ অবৈধভাবে তাদের বাড়িতে প্রবেশ করেছে এবং ভাঙচুর চালিয়েছে ইডি এবং সিআইএসএফ জওয়ানরা। প্রতিবেশীরা বাধা দিতে এলে তাদের উপরেও চড়াও হয় সিআইএসএফ জওয়ানরা।
Read Next
November 23, 2026
ডিম ছোড়া নিয়ে তৃণমূলকে পাল্টা নিশানা শমীকের! বিকাশ রঞ্জনকে নিয়েও কটাক্ষ বিজেপি সভাপতির
November 23, 2026
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রেখা পাত্র! হাসপাতালে ছুটলেন স্বাস্থ্যমন্ত্রী, নীরব জেলা বিজেপি নেতৃত্ব
November 21, 2026
ক্রিকেটের ২২ গজ ছেড়ে রাজনীতির ময়দানে চাহাল! বিজেপির ওবিসি মোর্চার জাতীয় কমিটিতে পেলেন জায়গা**
November 21, 2026
‘মাঠপর্যায়ে কোনো বিরোধ নেই’, তিরুপারানকুন্দ্রম নিয়ে বিজয় সরকারকে তোপ আন্নামালাইয়ের
November 20, 2026
পুলিশকে হুমকির অভিযোগ, পাল্টা বিজেপি নেতাদের বিরুদ্ধে অভিষেকের অভিযোগ
November 20, 2026







