কিছুদিন আগে কর্নাটকের এক মহিলার ধর্ষণ নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছিল রাজ্য জুড়ে। সেই বিষয় নিয়েই এক রিপোর্ট পেশ করেন বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির দেওয়া সেই রিপোর্ট নিয়ে রাজ্যকে খোঁচা দিল বিজেপি নেতা জগৎ প্রকাশ নাড্ডা।
তিনি বলেন,”কর্ণাটকের বেলাগাভিতে এক আদিবাসী মহিলার উপর সংঘটিত জঘন্য নৃশংসতার বিষয়ে অনুসন্ধানের জন্য গঠিত বিজেপি ফ্যাক্ট-ফাইন্ডিং টিমের রিপোর্ট পেয়েছি।রাজ্য সরকার মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ অযোগ্য। বিজেপি তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে জনগণের আওয়াজ তুলতে থাকবে।”







