ফের মার্কিন যুক্তরাষ্ট্রে সামরিক বিমান দুর্ঘটনা। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মোহাভে মরুভূমিতে প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পরল মার্কিন বিমান বাহিনীর এফ-১৬সি ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান। স্থানীয় সময় বুধবার সকাল প্রায় ১০:৪৫ নাগাত এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়।
অ্যামেরিকান এয়ার ফোর্স সূত্রে জানা গেছে, প্রশিক্ষণ চলাকালীন আচমকা লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ২৯০ কিলোমিটার দূরে ভেঙে পরেছে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান। মাটিতে পরার মাত্রই দাউ দাউ করে জ্বলে ওঠে ওই যুদ্ধবিমানে। যেই বিমানটি নেলিস বিমান ঘাঁটিতে থাকা গুরুত্বপূর্ণ দলের কাছে ছিল। এমনকি পাইলট ইজেকশনের সময় আঘাতপ্রাপ্ত হয়। পাশাপাশি সেই পাইলটকে গুরুতর আহত অবস্থায় দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
১৯৫৩ সালে প্রতিষ্ঠিত থান্ডারবার্ডস মার্কিন বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ অ্যারোবেটিক স্কোয়াড্রন, যাদের টাইট ফর্মেশনে ওড়ার প্রদর্শনী বিশ্বজুড়ে পরিচিত। তবে এখনো পর্যন্ত জানা যায়নি এই ভয়াবহ দুর্ঘটনার কারণ। প্রাথমিকভাবে রক্ষণাবেক্ষণের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। তবে যুদ্ধবিমানে এই বিপর্যয়ের কারণ খুঁজে বের করতে জোর কদমে চলছে তদন্ত। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভয়াবহ বিস্ফোরণের ভিডিও। যা দেখে শিউরে উঠেছে গোটা বিশ্ব। পাশাপাশি কিভাবে এই বিস্ফোরণ ঘটতে পারে তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।







