রাজ্য

বৃহত্তর আর্থিক তছরুপ জালিয়াতির পর্দাফাঁস, ইডির নজরে প্রাক্তন তৃণমূল সাংসদের পুত্র

অর্থ তছরুপ মামলায় বড়সড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রাক্তন তৃণমূল সাংসদ কেডি সিংহের পুত্র করণদীপ সিংহের মালিকানাধীন সংস্থা ‘সোরাস অ্যাগ্রিটেক প্রাইভেট লিমিটেড’-এর মোট ১২৭ কোটি টাকার অংশীদারি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হরিয়ানার পঞ্চকুলার দু’টি বেসরকারি হাসপাতালে এই অংশীদারি ছিল বলে দাবি ইডির।

বুধবার ইডি এক বিবৃতিতে জানায়, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, ২০০২ সালে এই তদন্ত শুরু হয়। এমনকি জানা গেছে, একটি হাসপাতালে করণদীপ সিংহের ৪০.৯৪ শতাংশ ও অন্যটিতে ৩৭.২৪ শতাংশ অংশীদারি ছিল।

পুলিশের একটি এফআইআরের এই মামলার সূত্রপাত ঘটে কলকাতায় । পরে তদন্তে নামে সিবিআই ও লখনউয়ের দুর্নীতিদমন শাখা। অভিযোগ রয়েছে, ‘অ্যালকেমিস্ট টাউনশিপ প্রাইভেট লিমিটেড’ ও ‘অ্যালকেমিস্ট ইনফ্রা রিয়ালিটি লিমিটেড’-এর ডিরেক্টররা সাধারণ মানুষকে দ্বিগুণ লাভ ও জমি-ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিপুল পরিমাণ টাকা তুলে নয়ছয় করেন। এই দুই সংস্থার অন্যতম পরিচালক ছিলেন কেডি সিংহ।

ইডি সূত্রে জানা গেছে, এই প্রতারণার মাধ্যমে মোট ১,৮৪৮ কোটি টাকা তোলা হয় ও তার একটি বড় অংশ ‘অ্যালকেমিস্ট’ গোষ্ঠীর বিভিন্ন সংস্থায় বিনিয়োগ করা হয়। যার মধ্যে পঞ্চকুলার ওই দুটি হাসপাতালও রয়েছে। ইতিমধ্যে এই মামলায় ২০২১ সালের ১২ জানুয়ারি গ্রেফতার হয় কেডি সিংহকে। এখনও পর্যন্ত এই মামলায় প্রায় ২৩৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। তদন্তকারীদের নজর পরেছে অভিযুক্তদের অন্যান্য সম্পত্তির দিকে। বৃহত্তর আর্থিক জালিয়াতির পর্দাফাঁস করার লক্ষ্যেই এগিয়ে চলেছে তদন্তকারীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.