৮ মার্চ কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে আজ শুক্রবার ন্যাশভিলের বিপক্ষে মেসির ইন্টার মায়ামি ২-২ গোলে ড্র করেছে । লিওনেল মেসি প্রথম গোলটি করেন । আর খেলার একেবারে শেষ মিনিটে লুইস সুয়ারেজ গোল করেছেন ।
ন্যাশভিলের জিইওডিআইসে স্টেডিয়ামে নাটকীয় জ্যাকব শ্যাফেলবার্গ এই ম্যাচের চতুর্থ মিনিটেই ন্যাশভিলকে গোল করে এগিয়ে দেন।
বিরতির পর শ্যাফেলবার্গই প্রথম মিনিটেই আবার গোল করে দলকে ২-০গোলে এগিয়ে দেন। এরপর ম্যাচের ৫২ মিনিটে মেসি এক গোল শোধ করেন। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ের সুয়ারেজ পঞ্চম মিনিটে গোল করে মায়ামিকে সমতায় ফেরান । ন্যাশভিলের বিপক্ষে দ্বিতীয় লেগের খেলাটি ১৪ মার্চ অনুষ্ঠিত হবে ।







