সারা রাজ্যের ন্যুনতম মাধ্যমিক পাস যোগ্যতা থেকে শুরু করে স্নাতক ডিগ্রি পাস পর্যন্ত সকল বেকার চাকরিপ্রার্থীদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে বিরাট বড়ো নিয়োগের সুখবর।নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
নিয়োগকারী দপ্তর ও শূন্যপদ গুলির নাম:-
• Programme Co-ordinator
• Subject Matter Specialist (Crop Production)
• Subject Matter Specialist(Home Science)
• Subject Matter Specialist(Animal Husbandry)
• Subject Matter Specialist(Agro Meteorology)
• Programme Assistant (Lab Technician)
• Programme Assistant(Agromat Observer)
• Farm Manager
• Stenographer
• Assistant
• Driver
• Support Staff
শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বেতনের পরিমাণ:-
Driver-
এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করে থাকতে হবে। সেইসঙ্গে একটি যথাযথ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এছাড়াও কোনো আবেদনকারীর যদি সংশ্লিষ্ট পদে ১ বছর ট্রেড কোর্স Complete করার সার্টিফিকেট থাকে অথবা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে ড্রাইভিং এর কাজের অভিজ্ঞতা থাকে অথবা মোটর মেকানিকের কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তিনি অগ্ৰাধিকার পাবেন। এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২৩ অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে। তবে SC, ST, OBC প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ৮,০০০-২৭,৮০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
Support Staff-
এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে সেইসঙ্গে ITI কোর্স Complete করে থাকতে হবে। এছাড়াও কম্পিউটারের মাধ্যমে কাজ করার জ্ঞান থাকলে অগ্ৰাধিকার পাওয়া যাবে। এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২৩ অনুযায়ী ৩২ বছরের মধ্যে। তবে SC, ST, OBC প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ৬,৬০০-১৭,৯০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি:-
১) প্রথমে সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.wbprd.gov.in/www.wbcadc.com এ গিয়ে সেখান থেকে এই নিয়োগের আবেদন পত্রের একটি সাদা A4 সাইজ পেপারে একটি প্রিন্ট আউট বের করে নিতে হবে।
২) এরপর সেখানে নির্দিষ্ট স্থান অনুযায়ী প্রয়োজন মতো তথ্য দিয়ে ফর্মটিকে ফিলাপ করে ফেলতে হবে ।
৩) এরপর ফর্মের একেবারে উপরে ডানদিকে ফটো লাগানোর জায়গায় এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে দিতে হবে এবং একেবারে নীচের দিকে ডানপাশে সিগনেচারের জন্য দেওয়া জায়গায় একটি সিগনেচার করে দিতে হবে।
৪) এরপর এক এক করে যে আবেদনকারী যে পদের জন্য আবেদন করবেন তার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স বের করে নিয়ে সেগুলিকে সেলফ অ্যাটেস্টেড করে ফেলতে হবে।
৫) তারপর সবকিছু একসাথে খামে ভরে খামের উপর ঠিকানা ও যে পদের জন্য আবেদন করবেন সেই পদের নাম লিখে নির্দিষ্ট সময়ের মধ্যে স্পীড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারলেই আবেদন প্রক্রিয়া শেষ।
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
২) ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ডের এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সহ যে আবেদনকারী যে পদের জন্য আবেদন করবেন তার মার্কসীট ও সার্টিফিকেটের এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৪) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তার এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৫) তে পদের ক্ষেত্রে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এর প্রয়োজন সেক্ষেত্রে তার এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৬) যে পদের ক্ষেত্রে কম্পিউটার কোর্সের সার্টিফিকেট এর প্রয়োজন সেক্ষেত্রে তার এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৭) যে পদের ক্ষেত্রে ITIকোর্সের সার্টিফিকেট এর প্রয়োজন সেক্ষেত্রে তার এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৮) দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা।
প্রার্থী বাছাই পদ্ধতি:-
উক্ত পদ গুলিতে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রথমে একটি লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে শর্টলিস্ট করে ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে। এই দুটি ধাপ মিলিয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি ফাইনাল মেরিট লিস্ট তৈরী করে সেই অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদনের সময়সীমা ও আবেদন পত্র পাঠানোর ঠিকানা:-
সংশ্লিষ্ট পদ গুলির জন্য অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং তা চলবে আগামী ৭/০৩/২০২৩ পর্যন্ত। তাই যারা আবেদন করতে ইচ্ছুক ও যোগ্য প্রার্থী তারা নির্দিষ্ট সময়ের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় আবেদন পত্র পাঠিয়ে দিন। আবেদন পত্র পাঠানোর ঠিকানা হল-
To,
The Administrative Secretary,
West Bengal Comprehensive Area
Development Corporation, Mrittika
Bhavan 18/9 DD Block, Sector-l,
Salt Lake, Kolkata-700064







