রাজনীতি

তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের তমলুকের বাড়িতে ঘটে ভয়ানক কাণ্ড

ভোট উপলক্ষ্যে তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তমলুকের একটি ভাড়া বাড়িতেই থাকছেন। আজ সকালে দেখা যায় সেই ভাড়া বাড়ির নীচে সিঁড়ির কোণে সাপ!
বিষাক্ত সাপ দেখেও ভয় না পেয়ে বিজেপি নেতা প্রাক্তন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়কেই কটাক্ষ করেছেন তিনি।সাপ নিয়ে দেবাংশুর কটাক্ষের জবাব দিয়েছেন বিজেপি নেতৃত্ব।
এবারের লোকসভা ভোটে রাজনৈতিক বিশ্লেষকদের নজর তমলুক লোকসভা কেন্দ্রের ওপর। এবার লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২ লোকসভা কেন্দ্র থেকে বাড়তি গুরুত্ব পাচ্ছে তমলুক লোকসভা কেন্দ্র। তমলুক লোকসভা কেন্দ্রে ইতিমধ্যে প্রচার শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল।তমলুক লোকসভা কেন্দ্রের ভোট প্রচারে খোল করতাল নিয়ে নাম সংকীর্তনে মেতে উঠলেন দেবাংশু ভট্টাচার্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.