চতুর্থ দফায় ভোট সম্পন্ন হয়েছে বর্ধমান দুর্গাপুরে। তারপরেও বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে বুধবার সকালে পুরনো মেজাজেই পাওয়া গেল। প্রাতঃভ্রমণে এসে জমিয়ে ক্রিকেট খেললেন বিজেপি প্রার্থী। পাশাপাশি তৃণমূলকে এক হাত নিলেন দিলীপ ঘোষ।
ইতিমধ্যেই শেষ হয়ে গেছে বর্ধমান দুর্গাপুরের নির্বাচনের প্রক্রিয়া। তারপরেও বিজেপি এই দাপটে নেতা দিলীপ ঘোষকে দেখা গেল স্বমহিমায় প্রাতঃভ্রমণে বেরোতে। একটুও ক্লান্তি রেশ দেখা যায়নি দিলীপ ঘোষের মুখে। পাশাপাশি সেখানে গিয়ে ব্যাট হাতে নেমে পরলেন ক্রিকেট খেলতে। প্রত্যেকটি বল খেলেছেন তিনি। পাশাপাশি উইকেট কিপারের হাতে বল ধরা পরেছে। সেখানে দাঁড়িয়ে জয়ের বিষয় আশার বাণী শোনালেন তিনি। এমনকি সন্দেশখালি ভিডিওগুলো ভুয়ো বলে কটাক্ষ করেন। এছাড়াও এবার মানুষ ভয় কাটিয়ে ভোট দিয়েছি। যার জন্য তৃণমূলের আসোন আরো কমবে। মিঠুন চক্রবর্তী সঙ্গে সুর মিলিয়ে বাংলাকে কাঙাল বলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ জানিয়েছেন, ” আমি নিজের জোড়ে জিতবো। আমি ভোটের সময় গুন্ডামি আটকেছি। যেখানে ঝামেলা হয়েছে আমি সামনে গিয়ে দাঁড়িয়ে পরেছি। এবার সবচেয়ে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। যাদবপুরে কোনো কর্মকর্তার দল বিরোধী কাজের জন্য বিজেপি ভোটের উপর প্রভাব পারবে না। সন্দেশখালীর মহিলারা যা বলছে সেটাই মানুষ শুনছে। পয়সা দিয়ে ভিডিও করলে সেটা মানুষ বিশ্বাস করবে না। তৃণমূলের হার নিশ্চিত তাই এই ধরনের কাজ করছে। ৫০০ টাকা দিয়ে লক্ষী আনতে হচ্ছে তাহলে বোঝাই যাচ্ছে বাংলা কাঙাল হয়ে গেছে। মিঠুন চক্রবর্তী ঠিকই বলেছে।”






