রাজনীতি

পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা নেই NDA – তে! সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

২০১৯ এর তুলনায় ২০২৪ এ আশানুরূপ ফল করতে পারেনি ভারতীয় জনতা পার্টি। কিন্তু শেষ হাসি নরেন্দ্র মোদীই হাসলেন। এবারও তিনিই দেশ চালাবেন আগামী ৫ বছরের জন্য। কিন্তু এবার আর একা নয়, এবার তাকে দেশ চালাতে হবে গোষ্ঠীবদ্ধভাবে। অপরদিকে দেশের আরেক বিরোধীদল কংগ্রেস, তাদের এবারের ভোটের ফলাফল সবার চোখ ধাঁধিয়ে দিয়েছে। অবাক করা ফল করেছে এবার কংগ্রেস দল।

আজ কংগ্রেস দিল্লি পৌঁছেছেন কংগ্রেস সাংসদ ডিন কুরিয়াকোস ওয়ার্কিং কমিটির বৈঠকে যোগ দিতে।

তিনি বলেছেন, ‘‘সংসদীয় দল আজ একজন নেতা নির্বাচন করবে। আমরা আশা করছি রাহুল গান্ধী সংসদীয় দলের নেতা হবেন। এখন আমাদের কাছে ভালো নম্বর আছে। আমরা ভালো বিরোধী দল গঠন করব। আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করব। বিজেপির বিরুদ্ধে জনাদেশ আছে, এটা খুবই সত্যি। ভারত এখন নরেন্দ্র মোদির বিরুদ্ধে। দেখা যাক কী হয়।’’

তিনি NDA -এর সরকার গঠন প্রসঙ্গে বলেছেন, ‘‘তাদের যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা নেই। তাদের সংখ্যা বেশি বলে দাবি করলেও মানুষ তা হতে দেয়নি। অর্থাৎ নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে হবে। তারাই এখন ক্ষমতা দখল করছে। কিন্তু জনগণ তাদের বিরুদ্ধে। এটা খুব পরিষ্কার।’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.