জেতা আসন থেকে সরিয়ে তাঁকে পাঠানো হয় অন্য কেন্দ্রে। পরাজয়ের পর থেকেই বিভিন্ন বিস্ফোরক মন্তব্যে সামিল হয়েছেন দিলীপ ঘোষ। এছাড়াও, দলের অনেক প্রোগ্রামে তাঁকে ডাকাও হতো না, এহেন দাবিও করেছিলেন বিজেপি নেতা।
নির্বাচনের পর এবার দুর্গাপুরে গেলেন দিলীপ ঘোষ। দেখা করলেন স্থানীয়দের সঙ্গে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘যোগীজি সব থেকে ভালো শাসক ভারতবর্ষের। এত কাজ করেছে তাও মানুষ ভুলে গেল তাকে। ৫০০ টাকায় ভুলে যায় মানুষ। দুষ্কৃতীরা বুকে জিতলে তো লুটপাট চালাবে। আমরা কেন করব মানুষ বুঝে করুক গে।’
দিলীপের কথায়, ‘রাতারাতি কেউ এলে, আমি দলের নেতা বানাতে পারি, জনগণের নেতা বানাতে পারি না তাঁকে। আমি প্রার্থী ঠিক করতে পারি, পার্টির স্বার্থে। জনগণ ভোট দেবে, তার কোনও গ্যারান্টি নেই। নেতৃত্ব তৈরি করতে সময় লাগে, নিজেকে তপস্যা করতে হয়, দলকেও সময় দিতে হয়। সেটা না দিলে লোকটা একটা জায়গায় দায়িত্ব নিয়েছে, লোকজন-কর্মীদের বুঝতে সময় লাগে, তাদের সঙ্গে টাই-আপ করতে হয়। সেটা না করলে, তাড়াতাড়ি করলে তো হয় না। সেই জন্য নেতৃত্বের অসুবিধা আছে। আমাদের বাইরে থেকে নেতা আনতে হচ্ছে।’







