খেলাধুলা

প্যারিস অলিম্পিক ফাইনালে ভারত পাক দ্বৈরথ!

প্যারিস অলিম্পিকে ভারতীয় জ্যাভলিন থ্রোয়ারে নীরাজ চোপড়া প্রত্যাশা ও আশা পূরণের নতুন ইতিহাস গড়েছেন। পাশাপাশি পড়শি দেশ পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আর্শাদ নাদিমও জ্যাভলিন ইভেন্ট ফাইনালে যোগ্যতা অর্জন করেছেন। কার্যত আজ ফের একবার জ্যাভলিনে ভারত পাক দ্বৈরথ দেখা যাবে।

গ্রুপ বি-র যোগ্যতা নির্ণায়ক পর্বে ভারতের গোল্ডেন বয় নীরাজ প্রথম থ্রোতেই ৮৯.৩৪ মিটার থ্রো করে সরাসরি ফাইনালে উঠেছেন। এই মৌসুমে তাঁর সেরা পারফরম্যান্স এটি। টোকিও অলিম্পিকে নীরজ ৮৭.৫৮ মিটার থ্রো করে সোনা জিতেছিলেন। এবার প্যারিসে আরও ভালো পারফরম্যান্স করতে পেরেছেন তিনি।

মঙ্গলবার তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের আর্শাদ নাদিম ৮৬.৫৯ মিটার থ্রো করেন, যা তাঁকে তৃতীয় স্থানে নিয়ে যায়। গ্রেনাডার আলেকজান্ডার পিটারস ৮৮.৬৩ মিটার থ্রো করে দ্বিতীয় স্থান অর্জন করেন। এই তিন তারকা সরাসরি ফাইনালে পৌঁছেছেন।

অলিম্পিক নিয়ম অনুযায়ী, ৮৪ মিটার থ্রো করলেই ফাইনালের টিকিট নিশ্চিত হয়। নীরজ প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিলেন এবং প্রথম থ্রোতেই ফাইনালের টিকিট নিশ্চিত করেন। তাঁর রানআপ ছিল নির্ভুল এবং ক্লিনিকাল ফিনিশ দিয়ে ভারতীয় তারকা ফাইনালে উঠলেন।

নীরাজ ও আর্শাদের মধ্যে প্রতিযোগিতা বহুদিনের। ২০১৬ সালে দক্ষিণ এশিয়ান গেমসে তাঁদের প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়, যেখানে নীরজ প্রথম হন এবং আর্শাদ দ্বিতীয়। এরপর ২০২২ কমনওয়েলথ গেমসে নাদিম ৯০.১৮ মিটার থ্রো করে সোনা জিতেছিলেন। নীরাজের ব্যক্তিগত সেরা থ্রো ৮৯.৯৪ মিটার, যা তিনি ২০২২ স্টকহোম ডায়মন্ড লিগে করেছিলেন।

আজ ৮ আগস্ট রাতের ফাইনালে কঠিন প্রতিদ্বন্দ্বিতার সামনে পড়বেন নীরাজ চোপড়া। তবে তাঁর আত্মবিশ্বাস এবং পারফরম্যান্সের ভিত্তিতে ভারতীয়রা আশা করছেন, তিনি আবারও সোনা জিতবেন। গতকাল ভিনেস ফোগাট কুস্তির ফাইনাল থেকে বাদ পড়ার পর সমগ্র দেশবাসী নীরাজের দিকে তাকিয়ে আছে গোল্ড মেডেলের আশায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.