বিনোদন

অরিজিতের পড়ে এবার রূপম! অনুষ্ঠানের মঞ্চেই প্রতিবাদের সুর গায়কের..

রূপম ইসলাম মানে লাখ লাখ মানুষের আবেগ। তিনি মঞ্চে দাঁড়ানো মানেই হাততালির বন্যা আর জয় রক ধ্বনিতে অডিটোরিয়াম গমগম করা। রবিবার রাতে একক অনুষ্ঠান রূপমের। সেখানেই গিটার হাতে প্রতিবাদী রূপে দেখা যায় বাংলার এই রক শিল্পীকে। এককের মঞ্চে উমর খালিদকে সমর্থন করায়‘দেশদ্রোহী’ বলে কটাক্ষ করেছিল ট্রোল পুলিশরা। সেইসবকে পাত্তা দেননি রূপম। ফের গর্জে উঠলেন রূপম, এবার লাদাঘের অস্তিত্ব রক্ষার আন্দোলনে নামা সোনাম ওয়াংচুকের সমর্থনে গলা মেলালেন তিনি।

রূপমের কণ্ঠ, গানের কথায় যেমন রয়েছে প্রেম-আবেগ, তেমনই তাঁর গানের প্রতিটা শব্দে আছে প্রতিবাদ। ৫৩তম এককের মঞ্চে দাঁড়িয়েও ফের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সোচ্চার তিনি। গর্জে উঠলেন সোনাম ওয়াংচুককে নিয়ে। এর আগে এককের মঞ্চে উমর খালিদকে সমর্থন করায় ‘সন্ত্রাসবাদী’, ‘দেশদ্রোহী’ বলে কটাক্ষ করেছিল ট্রোল পুলিশরা। সেইসবকে পাত্তা দেননি রূপম।
রবিবার নজরুল মঞ্চে স্বৈরাচারের বিরুদ্ধে আগুন ঝরালো রূপমের গিটার। বললেন,’বেশি প্রতিবাদী হলে আমার ফোনে আড়ি পাতা হবে। পিছনে তাড়া করবে ট্রেন্ড ডগ। পালাতে হবে সব ছেড়ে। তবুও এভাবেই জানাবো প্রতিবাদ’। লাদাখের পরিবেশ রক্ষার জন্য,প্রকৃতিকে বাঁচানোর জন্য সোনম ওয়াংচুকের টানা ২১ দিন অনশন ধাক্কা দিয়েছে রূপমকে। গাইতে গাইতেই রূপমের পিছনের জায়েন্ট স্ক্রিনে ভেসে উঠল সেই প্রতিবাদী মানুষটার ছবি। করতালিতে ভরে উঠল গোটা অডিটোরিয়াম। প্রতিবাদের এমন ছবি বর্তমানের শিল্পীদের মধ্যে সত্যি বিরল। ‘হায় আদালত! কখনও দুশ্চিন্তা হয়,কোথায় পাব বিচার’, প্রশ্ন রূপমের, গায়ক যেন হয়ে উঠলেন ‘বাংলার বব ডিলান’।
লাদাখের অস্তিত্ব সংকটে। নিজের মাতৃভূমিকে রক্ষার জন্য লড়াই চালাচ্ছেন সোনাম ওয়াংচুক। তিনিই ‘থ্রি ইডিয়টস’-এর ‘র‌্যাঞ্চো’। লাদাখের এই ইঞ্জিনিয়ারের আদলেই তৈরি হয়েছিল রাজু হিরানির ছবির রঞ্ছোড়দাস শ্যামলদাস চাঁচড়ের চরিত্র। পেশায় ইঞ্জিনিয়ার তবে সার্বিক ভাবে একজন শিক্ষাবিদ, সমাজকর্মী এবং পরিবেশরক্ষা আন্দোলন কর্মী তিনি। তাঁর আন্দোলনে আগেই পাশে দাঁড়িয়েছেন অরিজিৎ, এবার সঙ্গ দিলেন রূপম ইসলাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.