দূর্গা পুজোর শেষ হতেই কালী পুজোর কাউন্টডাউন শুরু। কিন্তু কালী পুজোর আগে আসে ধনতেরাস। এই ধনতেরাসের শুভ দিনে সোনা বা কোন ধাতুর জিনিস কিনলে ধনলক্ষীর কৃপা লাভের আশা করেন বহু ভক্তরা।
ধনতেরাসের দিন ভগবান ধন্বন্তরীর পুজো করা হয়। কথিত রয়েছে এই দিনে সমুদ্র মন্থন করে শ্রী ধন্বন্তরী অমৃত কলস নিয়ে আবির্ভূত হন। এই দিনে সোনা, রুপো সহ নানান ধাতু কেনা শুভ। এছাড়াও এমন বহু সামগ্রী রয়েছে, যা ধনতেরাসের দিন কেনা শুভ বলে মনে করা হবে। ধর্ম মত অনুসারে ধনতেরাসে ঝাড়ু কেনা খুবই শুভ। এই ঝাড়ুকে লক্ষ্মীদেবীর প্রতীক বলে মনে করা হয়। এই দিনে ঝাড়ু কিনলে আর্থিক কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। এই সময় জমি, বাড়ি কেনা যায় ও সোনা, রুপোও কেনা যায়। এছাড়াও গাড়িও কেনা যায়।
• ধনতেরাসের শুভ সময় কখন:-
এবার ধনতেরাসের শুভ সময় ২৯ শে অক্টোবর পড়ছে।সকাল ১০.৩১ মিনিটে ধনতেরাস শুরু হবে এবং ৩০শে অক্টোবর ধনতেরাসের তিথি শেষ হবে দুপুর ১ টা ১৫ মিনিটে। তিথি অনুসারে ২৯ অক্টোবর ধনতেরাস পালিত হবে।







