রাজনীতি

লোকসভায় হট্টগোল, অমিত শাহকে লক্ষ্য করে কাগজ বৃষ্টি বিরোধীদের

লোকসভায় ফের তীব্র অশান্তি। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন বিতর্কিত সাংবিধানিক সংশোধনী বিল পেশ করছিলেন, তখন বিরোধী সাংসদরা তীব্র বিক্ষোভ দেখান। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, বিলের কপি ছিঁড়ে টুকরো করে তাঁর দিকে ছুড়ে দেওয়া হয়। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

বিল অনুযায়ী, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা মন্ত্রীরা যদি গুরুতর অপরাধে অভিযুক্ত হয়ে ৩০ দিনের বেশি জেলে থাকেন, তবে তাঁদের পদত্যাগ করতে হবে। না করলে রাষ্ট্রপতি, রাজ্যপাল বা লেফটেন্যান্ট গভর্নর সরাসরি পদচ্যুত করতে পারবেন। বিরোধীদের অভিযোগ, এই আইন মূলত বিরোধী শিবিরের নেতাদের টার্গেট করার জন্যই আনা হয়েছে।

অমিত শাহ জানান, বিলটি সংসদের যৌথ কমিটিতে পাঠানো হবে এবং সব দলের মতামত শোনা হবে। কিন্তু AIMIM নেতা আসাদউদ্দিন ওয়েইসি, কংগ্রেসের মনীশ তিওয়ারি-সহ একাধিক সাংসদ দাবি করেন এটি অসাংবিধানিক এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও বলেন,” কয়েকজন সাংসদ কাগজ ছেঁড়েন। আমি যদিও কাগজ ছিঁড়িনি। তাছাড়া এসব গুরুত্বপূর্ণ নয়। কারণ অসাংবিধানিক একটি বিল আনা হয়েছে। ছিঁড়ে ফেলা ছাড়া আর কী করণীয়? যা হয়েছে ঠিক হয়েছে। আমি না করলেও, যাঁরা করেছেন, ঠিক করেছেন”

ক্রমশ বিশৃঙ্খলা বাড়তে থাকায় স্পিকার ওম বিড়লা অধিবেশন মুলতুবি ঘোষণা করেন। তিনি বিরোধীদের আচরণে অসন্তোষ প্রকাশ করে বলেন, মানুষ সব দেখছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.