ভোটের দামামা বেঁজে গিয়েছে। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আগামী ২৭ শে ফেব্রুয়ারি মেঘালয় বিধানসভা নির্বাচন। উত্তর-পূর্বের এই রাজ্যকে পাখির চোখ করেছে তৃণমূল।তাই বারবার কলকাতা থেকে ছুটে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি। নির্বাচনের ঝড় তুলতে আজ সে রাজ্যে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার শিলংএ তিনি দুটি জন সভা করবেন।
মেঘালয়ে বিজেপির সভাপতি আরনেস্ট মাউরি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পশ্চিম শ্রীলং এর প্রথম জনসভা করবেন অমিত শাহ, এবং দ্বিতীয় জনসভা টি করবেন পিনথোরুমখ্রাহতে।
প্রসঙ্গত ২০ শে ফেব্রুয়ারি নাগাল্যান্ড এ গিয়েছিলেন অমিত শাহ। নাগাল্যান্ডও ২৭ শে ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা। তাই নির্বাচনমুখী নাগাল্যান্ডে গতকাল একটি জনসভা করেন শাহ। তিনি আরো জানিয়েছেন, আগামী ২৪ শে ফেব্রুয়ারি মেঘালয় সফরে আসবেন স্বয়ং প্রধানমন্ত্রী। তিনি শ্রীলং একটি রোড শো করবেন। মাউরি বলেন, ” তুরাতে জনসভার অনুমতির জন্য এখন আমরা অপেক্ষা করছি।২৪ শে ফেব্রুয়ারি শিলং এর রোড শো করবেন প্রধানমন্ত্রী। সেন্ট্রাল লাইব্রেরী থেকে এই রোড শো শুরু হবে। লক্ষ লক্ষ মানুষ এই রোড শোতে অংশ নেবেন। ” বিজেপি এইবার মেঘালয়ে ৬০ টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছে।২৭ শে ফেব্রুয়ারী নির্বাচন হবে মেঘালয় এবং নাগাল্যান্ডে। তারপর ২ রা মার্চ ত্রিপুরা, মেঘালয়,এবং নাগাল্যান্ডের ফলাফল ঘোষণা হবে।







