আগামী ২০শে মে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন তার আগেই সোমবার সন্ধ্যায় জগদ্দল বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আয়োজিত হলো তৃণমূল কংগ্রেসের প্রার্থী সমর্থনে কর্মী সম্মেলন এই দিনের কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী পার্থ ভৌমিক। আর এবারে লোকসভা ভোটের বৈতরণী পাড় হতে ব্যারাকপুরের প্রার্থী পার্থ ভৌমিকের ভরসা শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার কাজ। সেই কারণে এই কর্মী সভায় এসে পার্থ ভৌমিক জগদ্দলের তৃণমূল নেতা কর্মীদের এলাকার প্রতিটি বাড়ি বারবার গিয়ে মুখ্যমন্ত্রীর কাজ ও তার জনমুখী প্রকল্প গুলি নিয়ে বোঝানোর কথা বলেন। ওপর দিকে তিনি যে বিধানসভায় যত বেশি ভোটে জিতবেন সেই এলাকার তৃণমূল কর্মীদের উপহার দেওয়ার কথা বলায় বিরোধীরা সেই বিষয়টি নির্বাচন কমিশনে জানানোর দাবি করেছেন। সেই প্রসঙ্গে পার্থ ভৌমিক এদিন পাল্টা দাবি করে বলেন তিনি উপহার হিসেবে তৃণমূল কর্মী দের ভালোবাসা উপহার দেওয়ার কথাই বলেছি। যদিও বিজেপিতে প্রত্যাবর্তন কারি অর্জুন সিং সেটা মানতে নারাজ। তবে এদিনও পার্থ ভৌমিক অর্জুন সিং কে তার বন্ধু বলে সম্বোধন করে ভালো থাকার বার্তা দেন। উপস্থিত ছিলেন জগদ্দল এর বিধায়ক সোমনাথ শ্যাম, বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, ভাটপাড়া পৌরসভার পৌর প্রধান রেবা রাহা, গারুলিয়া পৌরসভার পৌর প্রধান রমেন দাস, ব্যারাকপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের নির্বাচনের এজেন্ট সৌরভ সিং সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
Read Next
November 23, 2026
রাত ১০টা ৫০-এও মিলবে মেট্রো! রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তীতে কলকাতাবাসীর জন্য বিশেষ পরিষেবা, কোন লাইনে কত ট্রেন?
November 21, 2026
ক্রিকেটের ২২ গজ ছেড়ে রাজনীতির ময়দানে চাহাল! বিজেপির ওবিসি মোর্চার জাতীয় কমিটিতে পেলেন জায়গা**
November 21, 2026
বিয়ের মরশুমে সোনা কিনতে বড় স্বস্তি! একদিনেই কমল ২২ ও ১৮ ক্যারেটের দাম, কত হল কলকাতায়?
November 21, 2026
‘মাঠপর্যায়ে কোনো বিরোধ নেই’, তিরুপারানকুন্দ্রম নিয়ে বিজয় সরকারকে তোপ আন্নামালাইয়ের
November 21, 2026
রবিবার ফের বন্ধ বিদ্যাসাগর সেতু, ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত যান নিয়ন্ত্রণ, জানুন বিকল্প রাস্তার হদিশ
November 20, 2026







