রাজ্য

2022 এ টেটে ও ভুল প্রশ্ন ? খতিয়ে দেখবে যাদবপুর বিশ্ববিদ্যালয় কমিটি

২০২২ সালের টেটে প্রশ্ন ভুলের মামলায়ও বিশেষজ্ঞ কমিটি গড়ে দিল হাইকোর্ট। ২০২২ সালের টেটে ২৪টি ভুল প্রশ্নের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার তার জিজ্ঞাসাবাদ শেষে, অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। এই অভিযোগের প্রেক্ষিতে ওই ২৪টি প্রশ্ন খতিয়ে দেখে বিশেষজ্ঞ কমিটিকে একমাসের মধ্যে নিজেদের রিপোর্ট দিতে হবে বলে নির্দেশে দিয়েছেন বিচারপতি। এদিন মামলাকারীদের পক্ষে সওয়াল করেন আইনজীবী ফিরদৌস শামিম, বিক্রম বন্দ্যোপাধ্যায় এবং দিব্যেন্দু চট্টোপাধ্যায়।মামলার পরবর্তী শুনানি ১৯ জুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.