নরেন্দ্র মোদী এদিন কংগ্রেস শাসিত রাজ্যগুলির সরকারকে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, তফসিলি জাতি, তফসিলি উপজাতি, ওবিসি, ও অন্যান্য বঞ্চিত গোষ্ঠীর জন্য ধর্মের ভিত্তিতে মুসলমানদের সংরক্ষণের অনুমতি দেবেন না। মঙ্গলবার তেলাঙ্গনাপ জাহিরাবাদে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে নরেন্দ্র মোদী বলেন, কংগ্রেস তাদের ভোটব্যাঙ্কের জন্যই সংবিধানকে আপনার করতে চায়।তার আরও অভিযোগ, ধর্মের নামে মুসলমানদের জন্য দলিত, এসসি, এসটি ও ওবিসিদের জন্য সংরক্ষণ করা হয়েছে।মেদক জেলার নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় মোদী রীতিমত আশা প্রকাশ করেছেন, যে তিনি তৃতীয় মেয়াদে সংবিধানের ৭৫ বছর উদযাপন করবেন।এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেস নেতৃত্বাধীন সরকারগুলিকে মুসলমানদের সংরক্ষণ ও বঞ্চিত সম্প্রদায়গুলির জন্য কোটা কমানোর অভিযোগ করেছিলেন। তিনি রাজ্যের ওবিসি তালিকায় মুসলিম সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করার কর্ণাটক সরকারের সিদ্ধান্তের কথা বলেছিলেন। জাহিরাবাদের জনসভায় প্রধানমন্ত্রী বলেন, ‘একটা সময় ছিল যখন বিশ্ব উন্নতি করছিল, কিন্তু ভারত কংগ্রেসের দ্বারা দুর্নীতির শিকলে আটকে ছিল। বিশ্ব অর্থনৈতিক উন্নতি করছিল, কিন্তু ভারত নীতি পক্ষাঘাতের শিকার ছিল। এনডিএ ভারতকে সেই পর্যায় থেকে দারুণভাবে বের করে এনেছে।তিনি কংগ্রেসের বিরুদ্ধে ভোট ব্যাঙ্কের রাজনীতি করার অভিযোগ তোলেন।কংগ্রেস মুসলমান ছাড়া অন্য কোনও দলের কথা চিন্তা করে না। তিনি উদাহরণ হিসেবে তুলে ধরেন হায়দরাবাদের কথা। বলেন, সেখানে রামনবমীর মিছিল নিষিদ্ধ করা হয়েছে, যাতে ভোটব্যাঙ্ক বিপর্যস্ত না হয়। মোদী কংগ্রেসের বিরুদ্ধে ৫৫ শতাংশ উত্তরাধিকার ট্যাক্স আরোপ কারর প্রতিশ্রুতি দেওয়ারও অভিযোগ করেন।
Read Next
November 3, 2026
সমুদ্রের বুকে অজানা আতঙ্ক: ওমান উপকূলে জাহাজে হামলায় ভারতীয় নাবিকের মৃত্যু!
November 3, 2026
উদ্ধারের পথেই চিরবিদায়: এভারেস্টে হেলিকপ্টার দুর্ঘটনায় ভারতীয় পর্যটকের মৃত্যু!
November 3, 2026
বিশাখাপত্তনমে HPCL-এর তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড! বিস্ফোরণের পর আকাশ ঢাকল কালো ধোঁয়ায়, আতঙ্ক ছড়াল এলাকায়
November 3, 2026
সোমালিয়ার উপকূলে দুঃসাহসিক অভিযান! ৪৮ ঘণ্টার বেশি সময় ধরে অপারেশন চালিয়ে ছিনতাই হওয়া জাহাজ থেকে ২০ জনকে উদ্ধার ভারতীয় নৌবাহিনীর
November 2, 2026
দিল্লিতে হাত ধরাধরি, পাহাড়ে জোটের ঘরবাড়ি খালি! ১১ বিধায়কের ডিগবাজিতে মেঘালয়ে একা ইউডিপি সভাপতি
November 2, 2026
‘ভারতীয় নাগরিকের মতো আচরণ নয়’, ইমরান খানকে ভর্ৎসনা হাইকোর্টের
Related Articles
Check Also
Close







