কলকাতা

খাস কলকাতার বুকে বাবার হাতে খুন ছেলে।

খাস কলকাতায় বাবার হাতে খুন ছেলে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে বেনিয়াপুকুরের ডিহি শ্রীরামপুর রোডে। অভিযুক্তের নাম রমেশ থাপা। মৃত পুত্রের নাম রোশন থাপা (‌২৩)‌। পুলিশ সূত্রে খবর, ছেলে রোশনের দেরিতে বাড়ি ফেরা নিয়ে তাঁর সঙ্গে ঝামেলা শুরু হয় বাবা রমেশের। যা হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। তখনই রমেশ ছুরি নিয়ে ছেলের উপর চড়াও হন বলে অভিযোগ। রোশনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটে। ঘটনার সময় রমেশ মত্ত অবস্থায় ছিলেন বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ। আর ছেলে রোশন ডেনড্রাইটের নেশায় আসক্ত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। জানা গেছে তর্কাতর্কির পর রমেশ ছুরি নিয়ে পুত্রের বাঁ পায়ের ঊরুতে কোপ মারে। ঘটনার তদন্ত করছে পুলিশ। অভিযুক্ত বাবার খোঁজে চলছে তল্লাশি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.