ভোটের মরসুমে রাজনৈতিক দলগুলি একেবারে জোরকদমে ময়দানে নেমে পড়েছে। তার মাঝেই বিষ্ণুপুরের সভা থেকে মমতা বললেন আমি প্রায় দেড় মাস ধরে বাড়ির বাইরে। বলতে গেলে কথা বলার ক্ষমতাই হারিয়ে ফেলছি চিৎকার করতে করতে।একের পর এক সভা মমতার।টানা বক্তব্য রাখছেন। সেই উত্তরবঙ্গ থেকে শুরু হয়েছে। তারপর একের পর এক মিটিং।রোদে মিছিলেও হাঁটছেন।রোজ একাধিক সভা। মঞ্চের একপ্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছুটছেন তিনি। তার মাঝেই বললেন, আমি প্রায় দেড় মাস ধরে বাড়ির বাইরে। বলতে গেলে কথা বলার ক্ষমতাই হারিয়ে ফেলছি চিৎকার করতে করতে।তবে মঙ্গলবার চাকরি বাতিল সংক্রান্ত ব্যাপারে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তা নিয়ে খুশি তিনি।ভোটের এখনও কয়েক দফা বাকি। সেক্ষেত্রে নতুন কোনও ইস্যু সামনে আসে নাকি সেটাও দেখার। বিষ্ণুপুরের সভা থেকে মমতা বলেন, ‘সন্দেশখালি দেখেছেন তো। টাকা দিয়ে কীভাবে মেয়েদের আত্মসম্মান বিক্রি করে দিয়েছিল। এরা পারে না এমন কোনও কাজ নেই। রাতের বেলা লুকিয়ে লুকিয়ে আরএসএসএর লোকেরা আর দু একজন বিজেপির মহিলা সাথীকে সাথে নিয়ে ভোটের আগে বাড়িতে বাড়িতে টাকা বিলি করছে ভোটের জন্য। আমি পরিষ্কার বলব আপনাদের টাকা দিতে এলে বলবেন আগে ১৫ লাখ টাকা করে দাও তারপর আমি তোমার দু তিন হাজার টাকা নেব।’
Read Next
November 23, 2026
ডিম ছোড়া নিয়ে তৃণমূলকে পাল্টা নিশানা শমীকের! বিকাশ রঞ্জনকে নিয়েও কটাক্ষ বিজেপি সভাপতির
November 23, 2026
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রেখা পাত্র! হাসপাতালে ছুটলেন স্বাস্থ্যমন্ত্রী, নীরব জেলা বিজেপি নেতৃত্ব
November 21, 2026
ক্রিকেটের ২২ গজ ছেড়ে রাজনীতির ময়দানে চাহাল! বিজেপির ওবিসি মোর্চার জাতীয় কমিটিতে পেলেন জায়গা**
November 21, 2026
পুরোনো শিক্ষাঙ্গনের টানে: আইআইটি খড়গপুরকে ৫০ লক্ষ ডলার অনুদান দিয়ে আবেগঘন বার্তা সুন্দর পিচাইয়ের
November 21, 2026
‘মাঠপর্যায়ে কোনো বিরোধ নেই’, তিরুপারানকুন্দ্রম নিয়ে বিজয় সরকারকে তোপ আন্নামালাইয়ের
November 20, 2026
পুলিশকে হুমকির অভিযোগ, পাল্টা বিজেপি নেতাদের বিরুদ্ধে অভিষেকের অভিযোগ
Related Articles
Check Also
Close







