রাজনীতিরাজ্য

‘আইসির কাপড় খুলে নেব’, নির্বাচনী প্রচারে বেলাগাম দিলীপ

লোকসভা নির্বাচনের চতুর্থ দফার পূর্বেই পুলিসকে বেলাগাম আক্রমণ বর্ধমান–দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। বৃহস্পতিবার সকালে বর্ধমানের বড়নীলপুর মোড় থেকে বটতলায় প্রাতঃভ্রমণে যান তিনি। জনসংযোগে সামিল হয়ে তখনই জবাব দেন বিভিন্ন প্রশ্নের। বিস্ফোরক মন্তব্য করেন বর্ধমান থানার ওসিকে নিয়ে। যার জেরে ফের শোরগোল রাজ্য–রাজনীতিতে।

দিলীপের উবাচ, ‘আইসি কত বড় চামচা হয়েছে আমি দেখছি। দেখে নেব কী করে সারা জীবন চাকরি করে। আইসিকে রাস্তায় আটকাবো। গাড়ি থেকে বের করে কাপড় খুলে নেব। দিলীপ ঘোষকে চেনে না এখনও।’

প্রবীন সাংসদের এহেন কথায় বিতর্ক শুরু। পালটা নিন্দায় সামিল রাজ্য শাসক দলও। প্রসঙ্গত উল্লেখ্য, এই প্রথম নয়। দিলীপ ঘোষ বরাবরই বেলাগাম। বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে নেতা-আমলা, কাউকেই আক্রমণ করতে ছাড়েননি। যা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। নির্বাচনী প্রচারের মরশুমে একাধিক অভিযোগ জমা পড়েছে কমিশনেও। তাও পুরনো ‘ছন্দ’ কাটাতে নারাজ দিলীপ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.