রাজনীতি

চতুর্থ দফার ভোটগ্রহণে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করলেন মহুয়া মিত্র

ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে চলছে চতুর্থ দফার লোকসভা নির্বাচন। এমনকি সোমবার পশ্চিমবঙ্গের ৮ টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া। তারমধ্যে অন্যতম হল কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র। সেখানে পুলিশের বিরুদ্ধে তৃণমূলের কর্মীদের ওপর চড়াও হওয়ার অভিযোগ তুলে নির্বাচন কমিশনারকে বিধলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মিত্র।

আজ সকাল থেকেই মহুয়া মিত্রকে দেখা যায় ভোট প্রক্রিয়া সুস্থ ভাবে সম্পন্ন যাতে হয়, তার জন্য তদারকি করতে। কখনো তিনি বাইকে চড়ে, আবার কখনো গাড়িতে করে পুরো কৃষ্ণনগর বিভিন্ন বুথে ঘুরছেন। আজ সকাল থেকেই মহুয়া মিত্রকে পাওয়া গেছে অন্য মেজাজে। তবে তার মতে অন্যান্যবারের তুলনায় ২৪ এর নির্বাচন অনেকটাই শান্তিপূর্ণভাবে চলছে। তবে তিনি কিছু কিছু জায়গায় গেরুয়া শিবির স্বাভাবিক নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছে বলে অভিযুক্ত করলেন তিনি। সেই কারণে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী প্রশ্ন তুলেছেন নির্বাচন কমিশনারের নিষ্ক্রিয়তা নিয়ে।

পাশাপাশি সেই অভিযোগে নির্বাচন কমিশনার ও বিজেপিকে এক শাড়িতে ফেলে আক্রমণ করলেন মহুয়া মিত্র। এমনকি তিনি অভিযোগ করেন নির্বাচন কমিশনারের আয়ত্বাধিন পুলিশের আধিকারিকরা তৃণমূলের কর্মীকে চড় মারে। এছাড়াও জোড়া ফুল শিবিরের কর্মীদের ৪ থেকে ৫টি বাইকে ভেঙে চুরমার করে দেয় ওই পুলিশের আধিকারিকরা বলে অভিযোগ করেন তৃণমূলের এই দাপুটে প্রার্থী।

তৃণমূল কর্মীদের পাশাপাশি আক্রান্ত হয়েছে সিপিএমের কর্মীরাও। আজ সকালে তেহট্টে সংঘর্ষ বেধে যায় সিপিএম ও তৃণমূল কর্মীদের সঙ্গে। সেখানেই মাথা ফেটে যায় সিপিএমের কর্মী। তবে নীরব ভূমিকা পালন করেছে নির্বাচন কমিশনারের পুলিশ বাহিনী বলে অভিযোগ করেন তিনি। তারপরেই কেন্দ্রের শাসক দলকে এক হাত নিলেন মহুয়া মিত্র। পাশাপাশি মোদি-শাহ’র নির্বাচন কমিশনার বলে তীব্র কটাক্ষ করেন কৃষ্ণনগরের ঘাসফুল শিবিরের প্রার্থী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.