এবারে টলিউডের পোস্ত ছবির হিন্দি রিমিক আসতে চলেছে। নতুন হিন্দি ছবির নাম শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী। এই ছবি তৈরি হচ্ছে উইন্ডোজ প্রোডাকশন এবং ভায়াকম ১৮ এর যৌথ প্রযোজনায়। এই ছবি নিয়ে খুবই ব্যস্ত পরিচালক প্রযোজক শিবু ও নন্দিতা। তার ফলেই কলকাতা থেকে মুম্বাই যাতায়াত চলছিল তাদের।
২০১৭ সালে বাংলা ছবি পোস্ত মুক্তি পেয়েছিল। সৌমিত্র চট্টোপাধ্যায় লিলি চক্রবর্তী ও মিমি চক্রবর্তী অভিনীত এই ছবি বক্স অফিসে দারুন ঝড় তুলেছিল। হিন্দি ছবিতে শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রীতে শুধুমাত্র মিমি ছাড়া আর সবাই মুম্বাইয়ের মানুষ। এই ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করছেন পরেশ রাওয়াল। এই ছবির হাত ধরে প্রথম হিন্দিতে ডেবিউ করছেন মিমি চক্রবর্তী। তবে কানাঘুষা শোনা যাচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন নাসির উদ্দিন শাহ।
বিগত এক যুগেরও বেশি বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রি সঙ্গে যুক্ত রয়েছেন মিমি চক্রবর্তী। তার সফর শুরু হয়েছিল ঋতুপর্ণ ঘোষের হাত ধরে ছোট পর্দা গানের ওপারে ধারাবাহিকের মাধ্যমে। তারপর তার প্রথম কাজ বড়পর্দায় বাপি বাড়ি যার মাধ্যমে। শোনা যাচ্ছে তিনি আরও হিন্দি শোয়ে অভিনয় করেছেন।







