তীব্র দাবদহে চলছে সারা বঙ্গ। এবং এই তপ প্রবাহেই ধরা পড়ল এক ভয়ঙ্কর ছবি। হজযাত্রায় গিয়ে প্রবল গরমের কারণে মৃত্যুর মুখে ঢলে পড়ল অসংখ্য হজযাত্রীরা। সংখ্যা লাফিয়ে পার হলো ৬০০। গত রবিবার শুধুমাত্র জানা গিয়েছিল প্রায় সাড়ে পাঁচশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, সেই সংখ্যা এখন ৬৪৫। তবে মৃতদের মধ্যে ৯০ জন ভারতীয়। প্রাথমিক অনুমান করা হয়েছে প্রায় সকলের মৃত্যু হয়েছে এই তীব্র তাপপ্রবাহের কারণে।
সৌদি প্রশাসনের সূত্রে জানানো হয়েছে, চলতি বছর বয়স্ক হজযাত্রীর সংখ্যা অনেক বেশি। তাই স্বাভাবিকভাবেই বেশিরভাগ মানুষ এই অসহ্য গরম সইতে পারছেন না। ব্যবসা গরমের পাশাপাশি দিনের পর দিন আরও তীব্রতা তো প্রবাহের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ৬৪৫ জনের মৃত্যুর খবর প্রকাশে এলেও সংখ্যা আরো বাড়তে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। কারণ বর্তমানে অনেক হজযাত্রীদের সন্ধান পাওয়া যাচ্ছে না। এবং তাদের মধ্যেও বেশিরভাগ ভারতীয়।
এ বছর আনুমানিকভাবে ১৮ লক্ষ হজযাত্রী এসেছেন। যার মধ্যে ১৬ লক্ষই হলেন বিদেশি। গত রবিবার পর্যন্ত যে তথ্য মিলেছে তাতে ভারতীয় ছাড়াও সৌদির গরম সহ্য করতে না পেরে মারা গিয়েছে ৩২৩ জন মিশরবাসী, ৬০ জন জর্ডনের নাগরিকের। এছাড়াও বর্তমানে প্রায় ২০০০ জন যাত্রী চিকিৎসাধীন রয়েছেন।
প্রশাসনের তরফ থেকে আগেই গরম নিয়ে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে বলেছিলেন হজযাত্রীদের।
সৌদি প্রশাসন তাপপ্রবাহের হাত থেকে কিছুটা বাঁচার জন্য তীর্থযাত্রীদের ছাতা ব্যবহার করতে, সময় ধরে অতিরিক্ত জল খেতে, সরাসরি রোদে না ঘুরতে পরামর্শ দিয়েছিলেন। কিন্তু রাস্তার ধারে যেভাবে মৃতদেহ উদ্ধার হয়েছে তা থেকে স্পষ্ট, অনেকেই সেই পরামর্শ অগ্রাহ্য করেছেন।







