কলকাতাবিনোদন

শ্যামবাজারে ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টারে’র শুটিংয়ে জিৎ

যেকোনো ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাকে আমরা পর্দায় দেখেই অভ্যস্ত। এছাড়াও অনেক সময় সেই তারকাদের অন্য কোনো অনুষ্ঠানের মঞ্চ থেকে দেখা যায়। বৃহস্পতিবার শ্যামবাজারের রাস্তায় হাঁটতে দেখা গেল জিৎকে। যা দেখে উচ্চশিত হয়ে পরেছে অভিনেতার মহিলা ভক্তরা।

টলিউডের অন্যতম জনপ্রিয় মুখ বলতে বোঝা যায় জিৎ এর কথা। এবার নীরজ পাণ্ডের প্রযোজনায় অভিনেতা নতুন সিনেমার কাজ শুরু করেছেন। বাংলা সিনেমার দর্শক মহল বেশিরভাগ জিৎকে পুলিশ বা মিলিটারি ভূমিকায় দেখেছে। সেই ভূমিকায় মানুষ অভিনেতাকে দেখতেও পছন্দ করে। এবার সেরকমই একটা লুকে দেখা যেতে চলেছে নায়কে।

‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ এই নতুন সিনেমায় দেখা যাবে তাকে সেই পুরোনো ভূমিকায়। ইতিমধ্যেই সেই সিনেমার শুটিং শুরু করে দিয়েছেন তারকা। কিছুদিন আগে এই এলাকার এসে চারিদিক দেখে গিয়েছে। এমনকি পুরসভার সাথে আগে থেকেই কথা বলে নিয়েছিলেন তারা। এছাড়াও যেখানে যেখানে দাঁড়িয়ে শুটিং হবে সেই জায়গায় নতুন করে রং করা হয়েছে। সেইমতো আজ সকালে অটোসাটো নিরাপত্তা বলয়ের মধ্যে হাজির তারকা।

সেখানেই অন্যান্য দিনের মতো সাধারণ মানুষ আজ সকাল বেলা কেউ বাজারের ব্যাগ হাতে নিয়ে আবার কেউ অফিসের জন্য যাচ্ছিল। তখন হঠাৎ তারা দেখতে পায় অনেক পুলিশ ধুকছে। তার মাঝেই নায়ককে দেখতে পেয়ে মানুষের মধ্যে দেখা যায় প্রবল উচ্ছ্বাস। সাদা শার্ট ও ব্লু জিন্সের যখন নায়ক একেকটা শর্ট দিচ্ছে তখন তার মহিলা ভক্তদের মধ্যে প্রবল উদ্দীপনা দেখা যায়। তখন অভিনেতা সেই ভক্তদের দিকে এক গাল হাসি নিয়ে তাদের দিকে হাত নাড়ায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.