ফের বিস্ফোরক মন্তব্য নিয়ে রাজনৈতিক দ্বন্দ্বে জড়ালেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ। চব্বিশের লোকসভা ভোটে বাঁকুড়া বিষ্ণুপুর কেন্দ্র থেকে জয়ী হন তিনি।দলের রাজ্য নেতৃত্ব নিয়ে প্রশ্ন করতেই তিনি বললেন “দুজনের উপর রাগ করতে নেই, এক বাচ্চা দুই বৃদ্ধ।”তবে কী রাজ্য নেতাদের যোগ্যতা ও দক্ষতা নিয়েই প্রশ্নের তীর ছুড়লেন এই সাংসদ? এই প্রশ্নকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক মহলে শোরগোল।
এদিন তিনি আরও বলেন, “পশ্চিমবঙ্গে আমরা কৃষ্টি ফিরিয়ে আনব। সেটা বিষ্ণুপুর খেকেই শুরু হোক। TMC-তে যাওয়ার আমার কোনও ইচ্ছা নেই। এখানে 100দিনের কাজ চালু হোক। রাজ্য নেতৃত্বের ওপর আমার রাগ নেই। দুজনের উপর রাগ করতে নেই এক বাচ্চা দুই বৃদ্ধ। এতো সুযোগ দেওয়া সত্ত্বেও আমরা অর্জন করতে পারছি না। এটা আমাদের রাজ্য নেতৃত্বের ব্যর্থতা। সেটা স্বীকার করতে হয়।”







