রাতের ঘুম কেড়ে নেওয়ার হুঁশিয়ার এবং গণতন্ত্র প্রয়োগে বাধা দিলে ঝাঁটা, বঁটি, জুতো নিয়ে কর্মীদের তৈরি থাকার নিদান বিজেপি নেতার। ক্ষমতায় আসার আগেই হুমকি মানুষ এর জবাব দেবে পাল্টা বিজেপিকে কটাক্ষ তৃণমূলের ।লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খানের সমর্থনে পাত্রসায় ব্লকের নারায়ণপুরে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে সোনামুখি বিধানসভার বিজেপির চার নম্বর মণ্ডল সভাপতি তথা পাত্রসায়েরের বিজেপি নেতা অনুপ ঘোষ বিতর্কিত মন্তব্য করেন।তিনি বলেন ‘তৃণমূল হামলার ভয় দেখাচ্ছে। বিজেপির কর্মীরা কোনওদিন ভয় পেয়ে থাকে না, হামলা হলে পাল্টা হবে। তিনি আরও বলেন, তৃণমূলের নেতা-কর্মীরা আবাস যোজনার টাকা সাধারণ মানুষের কাছে ১০-২০ হাজার করে নিয়েছে। তাঁদের উদ্দেশ্যে বলেন, তৈরি থাকুন, লিস্ট সবার হাতে আছে। টাকা আদায় করতে আমরা জানি। আপনাদের রাতের ঘুম কেড়ে নেব সাবধান করে দিলাম। সামনেই ২৫ মে আর কয়েকটা মাত্র দিন। তৃণমূল কারও বাড়ি গিয়ে যদি বাধা দেয়, আপনাদের গণতান্ত্রিক অধিকারে যদি বাধা দেয়, আপনারা ঝাঁটা-বটি-জুতো নিয়ে তৈরি থাকুন।’
Read Next
November 14, 2026
‘সেলিম দেশবিরোধী, দেশ থেকে তাড়ানো উচিত’, বাম নেতাকে আক্রমণ পরিবহণমন্ত্রী অর্জুনের, পাল্টা জবাব শতরূপের
November 14, 2026
সুকুমার রায়ের ছড়ার অনুপ্রেরণায় বামেদের কটাক্ষ, ‘হিংটিংছট’ ছড়া লিখে সোশ্যাল মিডিয়ায় অগ্নিমিত্রা
November 14, 2026
ভানুয়াতুতে অভিষেকের নিজস্ব দ্বীপ! বিস্ফোরক দাবি মদন মিত্রের, পাল্টা আক্রমণ তৃণমূল-বিজেপির
November 14, 2026
বিজেপির পতাকা ব্যবহার করে অরাজকতা বরদাস্ত নয়, কড়া বার্তা শমীক ভট্টাচার্যের! এফআইআরের নির্দেশ
November 13, 2026
ফোনে নজরদারির অভিযোগ রাহুল গান্ধীর, মোদিকে বিতর্কে আমন্ত্রণ! পাল্টা কটাক্ষ বিজেপির
November 13, 2026
মিশন উত্তরপ্রদেশ: নভেম্বরের শেষেই ময়দানে নামছেন অমিত শাহ
Related Articles
মালদার ২ লোকসভা কেন্দ্রে প্রার্থী দেবে না বামেরা। কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচার করবে বাম নেতৃত্ব
March 25, 2024
ধর্মতলার ধর্না মঞ্চে হঠাৎ হুলস্থুল! পুলিশের ‘আতিথ্য’ নিলেন আহত বিধায়ক নওসাদ সিদ্দিকি*
August 20, 2025
Check Also
Close
-
ঘাটাল থেকে প্রার্থী হওয়া নিয়ে সংশয়ে স্বয়ং অভিনেতা দেবDecember 28, 2023





