ক্রাইম

মক্কেলের সাথে দেখা করার পরই রহস্যমৃত্যু আইনজীবির

দেহ পড়ে রয়েছে গাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে। থেঁতলে গিয়েছে মাথার পিছন ভাগ। অন্যদিকে চালু রয়েছে তার গাড়ির ইঞ্জিন, বন্ধ গাড়ির দরজা জ্বলছিল ইনডিকেটরও। বেঙ্গালুরুর এক আইনজীবীর এমনই রহস্য মৃত্যুতে বাড়ছে চাঞ্চল্য। ঘটনায় আইনজীবীর পরিবার খুনের অভিযোগ দায়ের করে।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম এইচ জগদীশ(৪৬)। এদিন তিনি তার জেলেবন্দি এক মক্কেলের সঙ্গে দেখা করতে যান। কিন্তু গাড়ি করে ফেরার পথেই তাঁর মৃত্যু। ঘটনাটি ঘটে কেনগেরির নাইস রোডে। শুক্রবার রাতে পুলিশের কাছে খবর আসে একটি দেহ রাস্তার ধারে পড়ে রয়েছে। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের আধিকারিকরা। দেহ উদ্ধারের পাশাপাশি দেহ ময়নাতদন্তে পাঠান তাঁরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দুর্ঘটনার পর ওই আইনজীবীকে গাড়ি থেকে বার করে খুন করা হয়।
অন্যদিকে দুর্ঘটনায় কথা মানতে নারাজ মৃত আইনজীবীর পরিবার। তাঁদের দাবি দুষ্কৃতীরা তাঁকে খুন করে। পরিবারের সদস্যরা থানায় অভিযোগ দায়ের করে। সেই মোতাবেক তদন্ত শুরু করে পুলিশ। পরিবারের এক সদস্যদের মন্তব্য, “বাঁ পা ও পেটে আঘাত ছিল। মাথার পিছন দিকটা পুরো থেঁতলানো। ঘিলু বেরিয়ে গিয়েছে। ওকে খুন করা হয়েছে।” ঘটনার পর থেকে উধাও আইনজীবীর মোবাইল। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠান পুলিশ। প্রাথমিক রিপোর্ট মিললে মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানান পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.