কলকাতাক্রাইম

খেলনা বন্দুক নিয়ে ব্যাংক ডাকাতি করতে গিয়ে গ্রেপ্তার কেন্দ্রীয় সরকারি কর্মী

মাথায় মোটা অংকের ঋণের বোঝা। পাশাপাশি স্ত্রী অন্তঃসত্ত্বা। মাস গেলে মিলত ৪১ হাজার টাকা। সবমিলিয়ে অর্থচিন্তায় দিন হতাশাগ্রস্ত ছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মী ডালিম বসু। সেই হতাশা থেকেই অবিশ্বাস্য কান্ড ঘটালো কর্মী ! খেলনা বন্দুক নিয়ে শুক্রবার সার্ভে পার্ক থানা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় ডাকাতির প্রচেষ্টায় পুলিশের হাতে গ্রেপ্তার ডালিম। তার পকেট থেকে বাজেয়াপ্ত একটি ছুরি ও খেলনা বন্দুকটি।

সার্ভে পার্ক অঞ্চলের বাসিন্দা বছর তেত্রিশের ডালিম বসু। পেশায় কেন্দ্রীয় সরকারের ডাকবিভাগে চাকুরীজীবী । সম্প্রতি একটি ফ্ল্যাট কিনেছিলেন তিনি। সেই ফ্ল্যাট এবং তা সাজানোর জন্য মোটা অঙ্কের ঋণ নেন তিনি। পাশাপাশি ছিল বাইকের ঋণও। অন্যদিকে স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা। তার চিকিৎসা খরচও ছিল। সবমিলিয়ে ঋণের বোঝা নিয়ে হতাশাগ্রস্ত ছিলেন ডালিম। এসবের মাঝে শুক্রবার করতে গেলেন ব্যাংক ডাকাতি। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি খেলনা বন্দুক নিয়ে তিনি সোজা ঢুকে পড়েন সার্ভে পার্কের এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। ওই ব্যাঙ্কের গ্রাহক ছিলেন ডালিম নিজেও। ব্যাঙ্কে ঢুকে এক গ্রাহককে ওই বন্দুক দেখিয়ে ভয় দেখান তিনি। দাবি জানান, যা টাকা আছে তাকে দিতে হবে। কয়েকজন গ্রাহক সাহস করে ডালিমকে ধরেন। খবর দেওয়া হয় পুলিশে।

ঘটনাস্থলে সার্ভে পার্ক থানার পুলিশ গিয়ে ডালিমকে ওই খেলনা বন্দুক-সহ গ্রেপ্তার করে। তার পকেট থেকে উদ্ধার একটি ছুরিও। পুলিশি জেরায় ডালিম জানায়, ঋণ শোধের জন্য ব্যাঙ্ক ডাকাতির পরিকল্পনা করে সে। পরে কলকাতা পুলিশের ডাকাতি দমন শাখার আধিকারিকরা ওই ব্যাঙ্কে গিয়ে আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করে। প্রশ্ন করা হয় ওই গ্রাহককে নিয়েও । তাতে এক কর্মী জানায়, বন্দুক দেখিয়ে যখন ডালিম এক গ্রাহককে ভয় দেখায়, তখনই তার মুখ দেখে নিজেদের গ্রাহক বলে চিনতে পেরেছিল ওই ব্যাঙ্ককর্মী। দ্রুত খবর দেওয়া হয় পুলিশে। তারপর পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.