ধাপে ধাপে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে গোটা কলকাতা। কিন্তু বর্তমান কলকাতার সবচেয়ে বড় সমস্যা হলো রাস্তায় জল জমা। সেই সমস্যার এবার সমাধান আনতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার।কলকাতার রাস্তা নির্মাণ নিয়ে এবার বৃহৎ সিদ্ধান্ত নিলো পশ্চিমবঙ্গ সরকার। কলকাতার রাস্তাগুলি এবার হবে ওয়াটারপ্রুফ। এই খবর পাওয়ার পর খুশি হয়েছে গোটা কলকাতা বাসী।
উন্নত কলকাতার সবচেয়ে বড় বাধা হলো কলকাতার রাস্তা। কলকাতা বাসীদের দাবি এক ঘন্টা বৃষ্টি পড়তো না প্রতি জল জমে যায় কলকাতার রাস্তাগুলোতে। সেই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যেতে হলে যথেষ্ট সমস্যার মুখে পড়তে হয় যাত্রীদের। শুধু এই সমস্যাই নয় রাস্তায় জল জমে নানা রকম জীবাণুর উপদ্রব ও হয় সময় সময়। কিন্তু এবার সেই সমস্যার স্থায়ী সমাধান আনতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। রাস্তাগুলি কে তৈরি করা হবে ওয়াটারপ্রুফ পদ্ধতিতে। শীঘ্রই শুরু হবে এই রাস্তা নির্মাণের কাজ এমনটাই জানিয়েছে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
এই রাস্তা তৈরি হবে রেকি চিত্তরঞ্জন অ্যাভিনিউ থেকে শুরু করে শ্যামবাজার, উল্টোডাঙ্গা, শিয়ালদহ বিদ্যাপতি সেতু, মল্লিকবাজার, বালিগঞ্জ ফাঁড়ি, গোলপার্ক, টালিগঞ্জ ফাঁড়ি, জেমস নং সরণি হয়ে জোকা, একবালপুর এলাকা পর্যন্ত। রাস্তা গুলিকে ওয়াটারপ্রুফ করার জন্য এতে মেশানো হবে বিশেষ দ্রব্য। এই রাস্তায় মেশানো হবে স্টোন চিপস ও বালির পাশাপাশি গ্রেনিউইলস ও বিটুমিন। নির্দিষ্ট তাপমাত্রায় একত্রে মেশানো হবে এই সমস্ত দ্রব্য। এইসবের প্রস্তুতি খতিয়ে দেখতে রাস্তায় নেমেছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সহ অন্যান্য আধিকারিকরা।






