গতকাল রাতে ৫৭ ডি এইচ রোডের উপর একটি আবাসনে আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে
একবালপুর থানা ও দমকলকে ফোন করে খবর দেয়। আগুন লাগার খবর মাত্রই ওই বহুতল এর বাসিন্দারা তড়িঘড়ি নিচে নেমে আসে এবং বহুতল এর অগ্নি নির্বাক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ঘটনাস্থলে দমকল এর পাঁচটি ইঞ্জিন আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। দমকলে প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। হতাহতের কোন খবর নেই। ক্ষয়ক্ষতি পরিমাণটা অনেকটাই। যেই ফ্ল্যাটে আগুন লেগেছিল, সেই ফ্লাটে জ্বলে ভূশীভূত হয়ে গেছে।







