জেলা

মর্মান্তিক পথ দূর্ঘটনা পূর্ব মেদিনীপুরে

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

কাঁথির মেছেদা বাইপাস এর রেল রাস্তা ক্রসিং এর কাছে এন এইচ ১১৬ এর ওপরে হোন্ডা আই টেন গাড়ির সাথে বাসের মুখোমুখি ধাক্কা। আইটেন গাড়িটি দীঘার দিকে যাচ্ছিল বিপরীত দিক থেকে আসা বাসটি মেছেদা বাইপাসের দিকে যাচ্ছিল। মুখোমুখি সংঘর্ষে এখনো পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে,একজনের অবস্থা আশঙ্কাজনক।

এর ফলে দীর্ঘক্ষণ অবরুদ্ধ এনএইচ ১১৬ এর বি জাতীয় সড়ক ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মেছোদা বাইপাস জুড়ে বাইপাসের ফুটপাত দখল করে চলছে ইট বালির ব্যবসা। যার ফলে এই সমস্ত মালপত্র পড়ে থাকার কারনে অবরুদ্ধ হয়ে যাচ্ছে এনএইচ এর রাস্তা। যার ফলেই এই দুর্ঘটনা প্রায়শই ঘটছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.