২০ তলা থেকে পড়ে মৃত্যু দশম শ্রেণীর এক ছাত্রীর।ঘটনাটি ঘটেছে খাস কলকাতার উল্টোডাঙায়।
স্থানীয় সূত্রে খবর,উল্টোডাঙার অভিজাত আবাসনের ২০ তলায় অবস্থিত এক ব্যবসায়ী পরিবারের একমাত্র সন্তান নিশিকা। নিউটাউনের ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রী ওই কিশোরী রোজই বিকেলে আবাসনের নীচে নেমে বহুতলের চত্বরে থাকা পার্কে সমবয়সিদের সঙ্গে খেলাধুলোও করত। এমনকী সাইকেল চালাতেও ভালোবাসত।
ঘটনার দিন সন্ধ্যায় দাদু-দিদার ঘরেই ছিলেন ওই কিশোরী। তার জানালায় কোনও গ্রিল নেই। সামনের ব্যালকনির রেলিংও যথেষ্ট নিচু। হঠাৎই ২০ তলা বিল্ডিং থেকে পড় যায় ওই তরুণী। এরপর,বহুতলের নীচে তার রক্তাক্ত দেহ দেখতে পান আবাসনের নিরাপত্তারক্ষীরা। তড়িঘড়ি কিশোরীকে উদ্ধার করে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখনও দেহে প্রান না থাকলেও শেষরক্ষা হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় ছাত্রীর।
ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। তবে এটি নিছক দুর্ঘটনা,আত্মহত্যা নাকি অন্য কোনও কারণ রয়েছে? তা খতিয়ে দেখছে মানিকতলা থানার পুলিশ।অন্যদিকে, পরিবারের লোকজন পুলিশকে জানিয়েছেন, অসাবধানতার জেরেই নীচে পড়ে যায় তাঁদের মেয়ে।







