১৬ বছরের কিশোরী প্রেমিকাকে নৃশংসভাবে খুন করলো প্রেমিক। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের কোডাগু অঞ্চলে। যার জেরে শিউরে উঠছে গোটা দেশ।অভিযোগ, ৩২ বছর বয়সী প্রকাশ নামের ওই যুবক নাবালিকাকে কুপিয়ে ধড় থেকে মাথা আলাদা করে দেয়।
সূত্র মারফত জানা যায় খুনের পর প্রেমিকার মাথা সঙ্গে নিয়ে যায় প্রকাশ নামে ওই যুবক।পরে প্রকাশের দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ অধিকারীকেরা। পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছে প্রকাশ। কিন্তু কী কারণে এই নির্মম হত্যাকাণ্ড?
সূত্রের খবর, বিবাহ পিছিয়ে যাওয়ার জন্যেই এই ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত যুবক। যেহেতু প্রেমিকার বয়স ১৬ বছর থাকার কারণে বাল্যবিবাহ আইনত অপরাধের কারণে বিবাহ পিছিয়ে দেওয়া হয়।সদ্য দশম শ্রেণির পরীক্ষা দেওয়া কিশোরীর সঙ্গে তাই বিয়ে পিছিয়ে যায় প্রকাশের। দুই পরিবার সম্মতিক্রমে স্থির করে কিশোরীর বয়স আঠারো হলে তবেই বিয়ে হবে তাদের। তারপরে ঘটে যায় এই মর্মান্তিক ঘটনাটি।






