রাজ্য

BREAKING: তীব্র গরমে, সোম থেকে শুক্র স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সোমবার থেকে আরও কয়েকদিন রাজ্যজুড়ে চলবে তাপপ্রবাহ। বাড়বে আরো গরমও, যার জেরে হিট স্ট্রোকের সম্ভাবনা তৈরি হতে পারে। তাই সেই বিপদ এড়াতে ছাত্রছাত্রীদের স্বার্থে মানবিক সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী।

সোম থেকে শুক্র সরকারি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর। এর পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও এই ছুটি দেওয়ার আরজি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত চার-পাঁচদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বরঞ্চ আগামী দু’দিনে অন্তত দুই ডিগ্রি তাপমাত্রা বাড়বে। একইরকম পরিস্থিতি বজায় থাকবে আরও দুই থেকে তিন দিন।

এমন পরিস্থিতিতে ১১টা থেকে ৪টে পর্যন্ত বাড়ির বাইরে না বেরনো, প্রচুর জলপানের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্কুল ছুটি নিয়ে শিক্ষকদের একাংশ বলছে, এত ছুটি দিলে পড়ুয়াদের সিলেবাস শেষ করতে সমস্যা হবে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলছেন. ‘প্রয়োজনে পরে অতিরিক্ত ক্লাস করে পরে সিলেবাস শেষ করা হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.