বিধানসভায় সমস্ত মন্ত্রী সহ বিধায়কেরা স্ট্যান্ডিং কমিটির সদস্য থাকেন। তবে ২০১১ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত কোনো কমিটির সদস্য ছিলেন না। বিধায়ক পার্থ চ্যাটার্জি। সেই ২২ সালেই নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে জেলবন্দী হয়েছিলেন পার্থ চ্যাটার্জি। এবার অবশেষে জেল মুক্তির পর সেই পদ পেতে চলেছেন বিধায়ক।
নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত এখনো চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যেখানে টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন বিধায়ক পার্থ চ্যাটার্জি। পাশাপাশি তার একাধিক বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অর্থ। তারপরে এই তৃণমূল দল থেকে তাকে বহিষ্কার করা হয়। তবে যেকোনো বিধায়কের জেলবন্দী অথবা মুক্তির কথা আনুষ্ঠানিকভাবে জেল কর্তৃপক্ষই বিধানসভার অধ্যক্ষকে জানানোর নিয়ম রয়েছে। তবে সেই নিয়ম অনুসারে একমাস পর অধ্যক্ষের কাছে চিঠি পৌঁছানোর পর কোন স্ট্যান্ডিং কমিটিতে জায়গা পাবে সেই নিয়ে চলছে জোড় আলোচনা।
প্রথমদিকে সেই খবর আনুষ্ঠানিকভাবে জেল কর্তৃপক্ষের তরফে বিধানসভার অধ্যক্ষকে জানানো হয়নি। তবে ১ মাস বাদে জেল কর্তৃপক্ষের তরফে সাসপেন্ড বিধায়কের গ্রেফতারের খবর বিধানসভা অধ্যক্ষের কাছে জানিয়েছে। এবার দীর্ঘ ৩৯ মাস পর জেল মুক্তির ঘটেছে পার্থ চ্যাটার্জি। এরপর ১১ ই নভেম্বর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন এই বিধায়ক। এমনকি সেই জেল মুক্তির খবরও বিধানসভার অধ্যক্ষ পেয়েছেন সংবাদ মাধ্যম সূত্রে। তবে এক মাস পর সেই চিঠিও বর্তমানে পৌঁছেছে বিধানসভা অধ্যক্ষের হাতে। তারপরেই বিধানসভায় জোড় আলোচনা শুরু হয়েছে, কোন স্ট্যান্ডিং কমিটিতে স্থান পেতে চলেছেন পার্থ চ্যাটার্জি। তা নিয়ে বর্তমানে জোর জল্পনা পশ্চিমবঙ্গের বিধানসভায়।







