চিন্ময়কৃষ্ণ দাসের মামলায় নতুন মোড় ! বাংলাদেশের সংখ্যালঘু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের মামলায় এবার চট্টগ্রামের আদালত সাড়া দিল পুলিশের আবেদনে ! পুলিশের উপর হামলা এবং গাড়ি ভাঙচুরের মামলায় অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে । সেই বিষয় জেলে গিয়ে চিন্ময় কৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করার জন্য আবেদন জানিয়েছিলেন তদন্তকারী আধিকারিকেরা। এবার সেই আবেদনে সায় দিল আদালত । বাংলাদেশের এক সংবাদমাধ্যম এই খবর প্রকাশ্যে এনেছে ।
রাষ্ট্রদ্রোহ এবং বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা মামলায় চিন্ময়কৃষ্ণকে গ্রেফতার করা হয়েছিল। দীর্ঘ সময় ধরে জেলেই বন্দি অবস্থায় রয়েছেন তিনি। কিছুদিন আগেই ঢাকার আদালত রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণর জামিন মঞ্জুর করলেও অন্য মামলায় পুলিশ আবেদনে জামিন স্থগিত হয়ে যায় তাঁর।
ঢাকার পুলিশের অতিরিক্ত উপকমিশনার মফিজউদ্দীন জানান, ‘‘বন্দি চিন্ময়কৃষ্ণের জামিনের শুনানিকে কেন্দ্র করে আদালত চত্বরে পুলিশের উপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছিল। সেই মামলাতে কারা ফটকে গিয়ে চিন্ময়কে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়েছিলেন তদন্তকারী। আদালত তা মঞ্জুর করেছে।’’







