তামিলনাড়ুতে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গিয়ে চলে গেল ২৮ বছরের তরতাজা প্রাণ। ষাঁড় নিয়ে এই বিপদজনক খেলা অনেক জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কিছু কিছু জায়গায় এখনো চলছে এই বিপজ্জনক খেলা। তামিলনাড়ুর শিবগঙ্গায় ষাঁড়ের লড়াইতে ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা।
জালিকাট্টু এই খেলায় প্রবল প্রাণহানির আশঙ্কা থাকে। তাই অনেক জায়গায় বন্ধ হয়ে গেলেও, কিছু কিছু জায়গায় এখনো সেই প্রতিযোগিতা করা হয়। এই খেলায় ১০টি ষাঁড়কে নিয়ে ৯ জন প্রতিযোগীকে শুরু হয়েছিল। এমনকি খেলার নিয়ম অনুসারে আধ ঘণ্টা করে প্রতিটি ষাঁড় মাঠে থাকবে, আর ৯জন প্রতিযোগীকে তাদের বিরক্ত করে পয়েন্ট পেয়ে জিততে হবে। সেই নিয়ম মেনে শুরু হয়েছিল খেলা।
তবে দৌড়ো দৌড়ির মাঝে একটি ষাঁড়ের লেজে টান পরে যায়। তারপর সেই ষাঁড়টি ঘুরে গিয়ে তেড়ে যায় কার্তিক নামের এক প্রতিযোগীর কাছে। এরপর ষাঁড়টি সজরে গুঁতো মারে যুবকটিকে। তৎক্ষণাৎ রক্তাক্ত অবস্থায় মাঠে লুটিয়ে পরে প্রতিযোগী কার্তিক। এরপর তড়িঘড়ি কারাকুদি সরকারী হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পরে চিকিৎসক মহল জানায় ক্ষিপ্ত ষাঁড়ের গুঁতোয় কার্তিকের বুক ভেঙে দু টুকরো হয়ে যায়। ফলে হাসপাতালেই কিছুক্ষণের মধ্যে প্রাণ হারায় খেলোয়াড়। মর্মান্তিক সংবাদ খেলার মাঠে পৌঁছতেই বন্ধ হয়ে যায় প্রতিযোগিতা।







