৮-৮০ সকলেই চকোলেট খেতে পছন্দ করে। অনেকে এখন চকোলেট দিয়ে মিষ্টি মুখও করেন। চকোলেট আমাদের স্বাস্থ্যের জন্যও উপকারী। বাজারে কম থেকে বেশি প্রায় সব দামেই চকোলেট পাওয়া যায়। কিন্তু সবচেয়ে দামি চকোলেট কোনটি আপনার কি জানা আছে? দামই বা কত? চলুন জেনে নেওয়া যাক তাহলে –
বিশ্বের সবচেয়ে দামি চকোলেট হিসেবে ২০১৯ সালে গিনিস বুক অফ রেকর্ডে নাম ওঠায় ITC-এর চকলেট ব্র্যান্ড “Fabelle Exquisite Chocolates”। আইটিসি তাদের চকোলেটটি ‘ট্রিনিটি-ট্রাফলস এক্সট্রাঅর্ডিন্যায়ার’ লঞ্চ করেছিল। এই চকোলেট বিশ্বের সবচেয়ে দামি বিদেশী দ্রব্য ব্যবহার করে তৈরি করা হয়। একটি কাঠের বাক্সে ১৫টি চকোলেট ছিল। প্রতিটি চকোলেটের ওজন প্রায় ১৫ গ্রাম। এই চকোলেটটি একটি সীমিত সংস্করণ ছিল তবে, পরবর্তীতে তা আর বাজারে পাওয়া যায় না।
ট্যাক্স সহ ১৫টি চকোলেটের দাম বিদেশি মুদ্রায় ১ লক্ষ। যা ভারতীয় মুদ্রায় ৪.৩ লক্ষ প্রতি কেজিতে।







