রাজ্য

‘জনগর্জন সভা’ ঘিরে উত্তেজনা, র‍্যাম্পে হেঁটে জনতার মাঝে উপস্থিত থাকছেন মমতা-অভিষেক

রবিবার ‘জনগর্জন সভা’। এবারের ব্রিগেডের মাঠের সভায় থাকবে ৩৩০ ফুট লম্বা র‍্যাম্প। সেই র‍্যাম্প মাঠে উপস্থিত থাকা তৃণমূল কর্মীদের কাছে পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। বক্তব্য রাখবেন হেঁটে হেঁটেই। অভিজ্ঞমহলের মতে, দর্শকাসনে থাকা দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে আরও বেশি করে জনসংযোগের লক্ষ্যেই এহেন ব্যবস্থা গ্রহণ।

প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার ডোরিনা ক্রসিংয়ের দলের মহিলা সংগঠনের কর্মসূচি ছিল। উক্ত কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেখান থেকেই মমতা জানান, এবারের ব্রিগেড থেকে গর্জন হবে ভয়ঙ্কর।

গতকালই স্বেচ্ছাসেবকদের সঙ্গে এক বৈঠকে সামিল হ হয়েছল জোড়াফুল শিবির। সুস্মিতা দেবী, রিপুন বোরা-সহ মুকুল সাংমা, রাজেশ ত্রিপাঠী, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা, সাকেত গোখেল, সাগরিকা ঘোষের মতো ব্যক্তিত্বরাও রবিবারের সভায় উপস্থিত থাকছেন। তার পাশাপাশি, সমস্ত সংগঠনের নেতারাও হাজির থাকছেন সংশ্লিষ্ট সভায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.