সামনে হাইভোল্টেজ লোকসভা নির্বাচন, জোর কদমে চলছে প্রচার পর্ব। প্রচন্ড গরমে অসুবিধা হলেও, প্রচার কিন্তু থেমে থাকছে না। দার্জিলিং লোকসভা আসনে এবার টক্কর হচ্ছে গোপাল লামা বনাম রাজু বিস্তার মধ্যে। বিজেপি গতবার এই আসনে জিতেছিল, তাই এই আসনে ঘাস ফুল ফোটাতে তৃণমূল মরিয়া চেষ্টা চালাচ্ছে। অপরদিকে বিজেপি প্রার্থী রাজু বিস্তাও ১ ইঞ্চি জমি ছাড়তে রাজি নন। তিনিও জোর কদমে নির্বাচনী প্রচার চালাচ্ছেন পাহাড় থেকে সমতল।
তবে তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল কিছুটা মানসিকভাবে চাঙ্গা ব্যাট হাতে ক্রিকেট খেলতে হাতে নেমে পড়লেন। বেশ কিছুক্ষণ তিনি তাকে ক্রিকেট খেলতে দেখা গেল।







