স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিল জুনিয়র ডাক্তাররা। তবে স্বাস্থ্য ভবন পর্যন্ত পৌঁছানোর আগে প্রশাসনের তরফ থেকে ব্যারিকেট দিয়ে দেওয়া হয়। এরপর স্বাস্থ্য ভবন থেকে ঢিল ছোড়া দূরত্বে বসে অবস্থান বিক্ষোভ করে জুনিয়র ডাক্তাররা। সেই বিক্ষোভ উঠতেই যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে রাস্তা ও দেওয়াল থেকে পুরোপুরি ভাবে মুছে দেওয়া হল আন্দোলনকারীদের চিহ্ন।
গত ৯ই আগস্ট আর জি করে কর্তব্যরত মহিলা চিকিৎসকের সঙ্গে ঘটে গেছে এক নিন্দনীয় ঘটনা। এরপর ১০ তারিখ থেকে আর জি করের চিকিৎসকেরা আন্দোলনের ডাক দেয়। পাশাপাশি তারা কর্মবিরোধী শুরু করে। এই আন্দোলনে পা মিলিয়েছে পুরো চিকিৎসক মহল। এছাড়াও রাজ্যের তথা দেশের সাধারণ মানুষ এই আন্দোলনের সঙ্গ দিয়েছে। তারপর থেকে নির্যাতিতায় বিচারের দাবি জানিয়ে এক এক মাসের উপরে চলেছে কর্মবিরতি। এরপর ১১ দিন ধরে অবস্থান চলে স্বাস্থ্য ভবনের সামনে।
পাশাপাশি সেখানে বিভিন্ন জায়গায় দেওয়ালের লিখনের মাধ্যমে চলেছে প্রতিবাদে। এছাড়াও রাস্তায় ছবি একে প্রতিবাদ জানায় আন্দোলনকারী চিকিৎসকের। এরপর মুখ্যমন্ত্রীর সঙ্গে ও তারপর সচিবের সঙ্গে বৈঠকের পর অবশেষে সাময়িকভাবে কর্মবিরতি তুলে নেয় জুনিয়র চিকিৎসকেরা। শনিবার ডাক্তাররা কাজে যোগ দেওয়ার পর। স্বাস্থ্য ভবনের সামনে দেখা যায় যুদ্ধকালীন তাৎপরতার সঙ্গে মুছে ফেলা হয় সমস্ত আন্দোলনের চিত্র। রাস্তার ওপর কালো পিচ ফেলে ঢেকে ফেলা হয়েছে প্রতিবাদের সমস্ত ছবি। এমনকি আশেপাশের দেওয়াল ও গেটগুলিতেও নতুন করে রং করা হয়েছে।







