রাজ্য

এবার বিনা পরীক্ষায় হওয়া যাচ্ছে IPS অফিসার!

সিনেমার পর্দায় অনেকেই পছন্দের নায়ককে বাঁধা বিপত্তি কাটিয়ে UPSCর পরীক্ষা দিয়ে IPS হতে দেখেছেন। বাস্তব জীবনে এরকম ঘটনা অনেকেই শুনেছেন অথবা দেখেছেন।
এবার শুনুন বিহারের মিথিলেশ কুমারের IPS হয়ে ওঠার ঘটনা। বিনা পরীক্ষায় সে হয়ে উঠেছে পুলিশ অফিসার।

বিহারের জামুই জেলার বাসিন্দা ১৮ বছরের মিথিলেশ কুমার। মনোজ সিং নামের এক ব্যক্তি তাকে IPS হওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার থেকে 2 লক্ষ টাকা আত্মসাৎ করে তাকে IPS-এর পোশাক দেয়।

মিথিলেশ একটি ভিডিও জানিয়েছে, মনোজ সিং নামে এক ব্যাক্তি তার থেকে ২ লাখ টাকা নিয়ে বলেছিল যে, সে তাকে IPS পদে নিয়োগ করে দেবে। সেই অনুযায়ী, মিথিলেশকে IPS-এর পোশাক এবং একটি পিস্তলও দিয়েছিলো সেই ব্যাক্তি। যুবকটি জামুই শহরের একটি ব্যাংকের কাছে তাকে IPS অফিসের পোষাক এবং কাঁধে তিনটি তারা থাকতে দেখে পুলিশ তাকে আটক করে।

মিথিলেশ এই বিষয়ে বিহার পুলিশকে বলেন, যে তিনি নিজের মামীসহ অন্যান্য আত্মীয়দের কাছ থেকে এই ২ লাখ টাকা সংগ্রহ করেছিলেন। মনোজ তাকে বলেন টাকা নেওয়ার পর সে ইতিমধ্যে অফিসার হয়ে গেছে এবং তার ডিউটি পালন করতে হবে।
এই ঘটনা প্রকাশ্যে আসার পর মিথিলেশের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.