রাজনীতিরাজ্য

বিজয়া সম্মিলনীতে বিশেষ গুরুত্ব ! বিশেষ কর্মসূচির কথা জানিয়ে দিলেন অভিষেক

প্রতিবছরের ন্যায় এবছরও , রাজ্যের শাসকদলের বিশেষ আয়োজন – বিজয়া সম্মিলনী । মূলত জনসংযোগ বাড়াতেই এই বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয় । আর ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে , এটাই শেষ বিজয়া সম্মিলনী তৃণমূলের । তাই এবারের বিজয়া সম্মিলনীতে যেন একটু বেশিই জোড় দিতে চায় শাসকদল । সেই অনুযায়ী , জনসংযোগের কাজ , ঠিক মতো করার কথা বাতলে দিলেন অভিষেক ব্যানার্জি।

অভিষেকের কেন্দ্র অর্থাৎ , ডায়মন্ড হারবারে বিজয়া সম্মিলনী হবে , আগামী ১৩ অক্টোবর । আমতলায় অনুষ্ঠিত হবে এই সম্মিলনী । জানা গিয়েছে , খোদ অভিষেক ব্যানার্জিও , এই সভায় থাকতে পারেন । তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই সভায় যোগ দিয়ে , কথা বলবেন , দলের ব্লক ও জেলা নেতৃত্বদের সাথে ।

উল্লেখ্য , আগামী বছরের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই , এবারের বিজয়া সম্মিলনীর গুরত্বটা বেশি বলেই মনে করা হচ্ছে। জানা গিয়েছে, জনসংযোগ বাড়ানোর জন্য , জেলা মিলিয়ে প্রায় ৫০ জন বক্তাকে চিহ্নিত করা হয়েছে । এমনকি খোদ অভিষেক ব্যানার্জি , এই ৫০ জনের নামে অনুমোদন দিয়েছেন বলে খবর ।

উল্লেখ্য , আগামী ৫ তারিখের পর থেকেই , বিজয়া সম্মিলনী শুরু করার নির্দেশ দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড । তবে এই বিজয়া সম্মিলনী শেষ করতে হবে ১৮ অক্টোবরের মধ্যে । অর্থাৎ ডেডলাইন কালীপুজোর আগ পর্যন্ত ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.