শহর কলকাতায় , বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে একাধিকের । সেই ঘটনার বিরুদ্ধেই প্রতিবাদ করতে চেয়ে , কলকাতায় মামলা দায়ের করা হয়েছিল । তবে মামলাকারী সংগঠনের দাবী অনুযায়ী , তারা যেদিন মিছিল করতে চায় , সেদিনই পড়েছে রেড রোডের কার্নিভাল । যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে । তবে কোর্টের রায়ে , শর্ত সাপেক্ষে মিছিল করতে পারে মামলাকারী সংগঠন ।
বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর অবকাশকালীন বেঞ্চের পর্যবেক্ষণ অনুযায়ী , প্রতিবাদ মিছিল , কার্নিভালের দিনই হবে। কোর্টের পর্যবেক্ষণ – কার্নিভালের দিন যে প্রচুর পুলিশ সেখানে মোতায়েন থাকবে তা যেমন ঠিক , তেমনি বিদ্যুৎস্পৃষ্ট হতে বারোজনের দুর্ভাগ্যজনক মৃত্যুকেও অস্বীকার করা যায় না ।
আর সেই কারণেই পুলিশকে এই মিছিলের অনুমতি দিতে হবে বলে জানিয়ে দিয়েছে কোর্ট । আদালতের নির্দেশ অনুযায়ী দুপুর ২ টা থেকে ৫ টা পর্যন্ত মিছিল করতে পারবে , ‘খোলা হাওয়া’ নামক ওই মামলাকারী সংগঠন ।







